বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি ফেলোশিপ পেলেন সবুজ সিলেটের আজাদ সিলেটে দুর্গাপূজায় আতশবাজি বন্ধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা: ডিসি সিলামে রাসেল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার সুনামগঞ্জে ‘ভোট চুরি’ নিয়ে বিক্ষোভ, ফের আটক রাহুল-প্রিয়াঙ্কা শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে সিলেট জেলা ও মহানগর যুবদলের শ্রদ্ধা বাঁশঝাড়ে মিলল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি বিয়ানীবাজারে ৩৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক সিলেটে ১৩ জিপি-পিপিসহ ১২১ আইন কর্মকর্তা নিয়োগ এশিয়ার পর্যটন প্রচারণায় বাংলাদেশের নেতৃত্ব, রাষ্ট্রদূত ডাল্টন জহির সৌদিতে ‘বিক্রি’, দেশে ফিরতে আকুতি জানানো রেহেনা ফিরছেন বৃহস্পতিবার
advertisement
সিলেট বিভাগ

দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে আদাবর ও যাত্রাবাড়ী থানার দুই মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী লিটন আহমেদ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অনীক আর হক।

২০২৪ সালের ২১ অক্টোবর রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ার কিছু সময় আগে ২১ অক্টোবর দিনগত রাত সোয়া ১টার দিকে নিজের ফেসবুক ভেরিফায়েড আইডি থেকে একটি পোস্ট দেন ব্যারিস্টার সুমন। এতে তিনি লেখেন, ‘আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’

সাবেক স্বতন্ত্র এই সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এবং হবিগঞ্জে বেশ কয়েকটি মামলা হয়। এর মধ্যে হাইকোর্টে মিরপুর থানার মামলায় জামিন চেয়ে আবেদন করা হয়।

পরে হাইকোর্ট তাকে জামিন দিয়ে রুল জারি করেন। এ জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিলে আবেদন করে। পরে আপিল বিভাগ সেই মামলায় তার জামিন বহাল রাখে।

এরপর হাইকোর্ট বিভাগে আরো দুই মামলায় জামিন পান সৈয়দ সায়েদুল হক সুমন।  

▐ এই সম্পর্কিত আরো

অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি ফেলোশিপ পেলেন সবুজ সিলেটের আজাদ

সিলেটে দুর্গাপূজায় আতশবাজি বন্ধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা: ডিসি

সিলামে রাসেল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার সুনামগঞ্জে

‘ভোট চুরি’ নিয়ে বিক্ষোভ, ফের আটক রাহুল-প্রিয়াঙ্কা

শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে সিলেট জেলা ও মহানগর যুবদলের শ্রদ্ধা

বাঁশঝাড়ে মিলল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি

বিয়ানীবাজারে ৩৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক

সিলেটে ১৩ জিপি-পিপিসহ ১২১ আইন কর্মকর্তা নিয়োগ

এশিয়ার পর্যটন প্রচারণায় বাংলাদেশের নেতৃত্ব, রাষ্ট্রদূত ডাল্টন জহির

সৌদিতে ‘বিক্রি’, দেশে ফিরতে আকুতি জানানো রেহেনা ফিরছেন বৃহস্পতিবার