সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

শ্রীমঙ্গলে শুরু হচ্ছে তিনদিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ সিজন-২

পর্যটন শিল্পের বিকাশ, বহুজাতিক সংস্কৃতির সংরক্ষণ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হচ্ছে তিনদিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ সিজন-২।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে আয়োজিত এ উৎসব আগামীকাল ১৯ জুন থেকে ২১ জুন পর্যন্ত শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান মাঠে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ২৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অংশগ্রহণ করবে। তারা তাদের নিজস্ব সংস্কৃতি, জীবনধারা, ঐতিহ্যবাহী পোশাক, হস্তশিল্প, খাদ্য ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দর্শনার্থীদের সামনে নিজেদের স্বকীয়তা তুলে ধরবে।

আয়োজকরা জানান, বর্ষাকে কেন্দ্র করে আয়োজিত এ উৎসব স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে। উৎসবে নৃ-গোষ্ঠীগুলোর বৈচিত্র্যময় জীবনাচার, ঐতিহ্যবাহী পণ্য, লোকজ সংস্কৃতি, শৈল্পিক কারুকাজ ও ভিন্নধর্মী সাংস্কৃতিক পরিবেশনা স্থান পাবে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্মসচিব) সালেহা বিনতে সিরাজ বলেন, “হারমোনি ফেস্টিভ্যাল এমন একটি আয়োজন, যেখানে ঐতিহ্য ও ঐক্যের বন্ধন একসূত্রে গাঁথা হবে। দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে এ উৎসব উপভোগের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।”

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান বলেন, “হারমোনি ফেস্টিভ্যাল এ অঞ্চলের বহুজাতিক সংস্কৃতি, নৃতাত্ত্বিক ঐতিহ্য, লোকসংস্কৃতি এবং পর্যটন সম্ভাবনাকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”
উৎসবকে ঘিরে ইতোমধ্যে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

আয়োজকরা আশা করছেন, এই আয়োজন দেশের পর্যটন শিল্পের বিকাশে নতুন মাত্রা যোগ করবে এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

▐ এই সম্পর্কিত আরো

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর