সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

কিশোরকে ফাঁসাতে ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট তৈরির চেষ্টা! থানায় অভিযোগ

‎সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট তৈরি করে এক কিশোরকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নারীর বিরুদ্ধে জামালগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কিশোরের বড় ভাই আলী মিয়া। ‎বুধবার রাতে জামালগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই কিশোরের বড় ভাই আলী মিয়া। 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কামধরপুর গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে ছামিরুল ইসলামকে (১৫) উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য একই গ্রামের বর্ষা (২৮) নামে একটি মেয়ে নিজেকে  অন্তঃসত্ত্বা দাবি করেন। পরে ওই দাবির পক্ষে প্রমাণ তৈরির উদ্দেশ্যে জামালগঞ্জের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট সংগ্রহের চেষ্টা করেন।

‎অভিযোগে আরো বলা হয়, অভিযুক্ত ওই নারী একাধিক ডায়াগনস্টিক সেন্টারের দায়িত্বরত ব্যক্তিদের কাছে পাঁচ হাজার টাকার বিনিময়ে প্রেগন্যান্সির ভুয়া রিপোর্ট তৈরি করে দেওয়ার প্রস্তাব দেন। তবে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার থেকে কাঙ্ক্ষিত রিপোর্ট সংগ্রহে ব্যর্থ হওয়ার পর ওই নারী নতুন কৌশল অবলম্বন করে তার গ্রাম থেকে এক সন্তানসম্ভবা নারীকে সঙ্গে নিয়ে জামালগঞ্জ মেহেরুন্নেছা ডায়াগনস্টিক সেন্টারে যান এবং ওই নারীর আলট্রাসনোগ্রাফি পরীক্ষা করিয়ে নিজের নামে প্রেগন্যান্সি রিপোর্ট নেওয়ার চেষ্টা করেন।

বিষয়টি ডায়াগনস্টিক সেন্টারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সন্দেহ হলে এবং পূর্বে টাকা দিয়ে ভুয়া রিপোর্ট সংগ্রহের চেষ্টা করা একই নারী বলে নিশ্চিত হলে তাকে আটক করা হয়। পরে হট্টগোল সৃষ্টি হলে লোকজন জড়ো হয়। এসময় স্থানীয় ইউপি সদস্য, উপজেলা বিএনপি নেতা এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অভিযুক্ত বর্ষা নামের ওই নারী ভুয়া রিপোর্ট সংগ্রহের চেষ্টার বিষয়টি এড়িয়ে গিয়ে ঘটনাস্থল থেকে ছটকে পড়েন। 

এব্যাপারে মেহেরুন্নেছা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মিসবাহ উদ্দিন বলেন, বিষয়টি অনিয়মপূর্ণ নিশ্চিত হয়ে অভিযুক্ত নারীর নামে কোনো রিপোর্ট সরবরাহ করা হয়নি।

‎মেডিকো ডায়াগনস্টিক সেন্টারের দায়িত্বে থাকা মো. এফাউল মিয়া বলেন, একজন মহিলা আমাদের প্রতিষ্ঠানে এসে ৫ হাজার টাকার বিনিময়ে ভূয়া প্রেগন্যান্সির রিপোর্ট সংগ্রহের চেষ্টা করেছে। আমরা তাকে এব্যাপার অস্বীকৃতি জানিয়েছি।

‎‎অভিযোগকারী আলী মিয়া বলেন, আমার ছোট ভাই এখনো অপ্রাপ্তবয়স্ক। তাকে ফাঁসিয়ে আমাদের পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে ওই নারী ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট তৈরির পরিকল্পনা করেছিলেন। বিষয়টি জানতে পেরে আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

‎অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

‎এই ব্যাপারে অভিযুক্ত বর্ষার কাছে গনমাধ্যকর্মীরা বক্তব্য জানতে চাইলে সংবাদ প্রকাশ করলে মানহানির মামলা করবে বলে ভয়ভীতি দেখিয়ে বলেন, টাকার বিমিময়ে ভূয়া প্রেগন্যান্সির রিপোর্ট নেওয়ার ব্যাপারটি মিথ্যা। আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। 

এ বিষয়ে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. বন্দে আলী জানান, একজন নারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

▐ এই সম্পর্কিত আরো

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর