সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

নিষিদ্ধ আওয়ামী ষড়যন্ত্র রুখতে ফের রাজপথে জামান অনুসারীরা

সিলেটের আধ্যাত্মিক ও রাজনৈতিক ময়দানে সবচেয়ে আলোচিত ও সাহসী নাম অ্যাডভোকেট সামসুজ্জামান জামান। সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল এবং কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে তাঁর অনুসারীদের রাজপথে বলিষ্ঠ অবস্থান সিলেটের রাজনীতিতে নতুন এক জাগরণ সৃষ্টি করেছে। বুধবার (১৭ জুন) রাতে নগরীর রাজপথ জামান অনুসারীরা বিশাল বিক্ষোভ মিছিল বের করেন।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল ও আওয়ামী লীগের ষড়যন্ত্রের প্রতিবাদে গত বুধবার রাতে আবারও গর্জে ওঠে সিলেট। অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের নির্দেশনায় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও তাঁতী দলের কয়েক হাজার নেতাকর্মী নগরীর শিবগঞ্জ থেকে এক বিশাল মিছিল বের করেন। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিলাগড়ে গিয়ে এক বিশাল সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সিদ্দেক আলীর সভাপতিত্বে এবং মহানগর তাঁতীদলের সদস্য জামাল আহমদের পরিচালনায় বক্তারা অত্যন্ত কড়া ভাষায় বলেন, পবিত্র সিলেটের মাটিতে খুনি হাসিনার প্রেতাত্মা ও নিষিদ্ধ ছাত্রলীগের কোনো জায়গা নেই। অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের নেতৃত্বে সিলেটের প্রতিটি অলিগলিতে স্বৈরাচারের দোসরদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে।

বিক্ষোভ মিছিলে ও সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মো. ইসলাম আলী, শহিদ জিয়া স্মৃতি সংসদ মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক অপর্ণ ঘোষ, শাহপরাণ (রহ.) থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক দীপক রায়, বিএনপি নেতা তসলীম উদ্দিন, মাহবুব হোসেন মিলন, জুনেদ আরমান, স্বেচ্ছাসেবকদল নেতা নিজাম উদ্দিন, শাহপরাণ থানা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান কামরান ও সাজ্জাদুর রহমান সাজু, সিলেট জেলা স্বেচ্ছাসেবকদল নেতা সেলিম আহমদ, রফিক আহমদ ও সেলিম উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর তাঁতীদলের সদস্য রেজাউল করিম রুবেল, যুবদল নেতা সুমন আহমদ, সিলেট মহানগর জাসাস’র সদস্য মুহিবুর রহমান মুহিব, সিলেট জেলা ছাত্রদলের সহ সাংস্কৃতিক সম্পাদক হিলাল উদ্দিন শিপু, শহিদ ওয়াসিম ব্রিগেড সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন টিপু, সালাউদ্দিন আহমদ, শায়েস্তাউর রহমান সানি, স্বেচ্ছাসেবকদল নেতা কামরান আহমদ কামন, সিলেট মহানগর জাসাস’র সদস্য ফয়সল আহমদ, রাহী আহমদ, মুন্না আহমদ, মালেক আহমদ, বোরহান উদ্দিন, শাহপরাণ থানা তাঁতীদলের সদস্য সৈয়দ সজিব।
একাত্মতা প্রকাশ করেন শহিদ ওয়াসিম ব্রিগেড সিলেট জেলা শাখার সহ-সংগঠনিক সম্পাদক আরিয়ান আহমদ দয়াল, প্রচার সম্পাদক রিপন আহমদ, মহানগর শাখার সাধারণ সম্পাদক নাইম আহমদ, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, খালেদ আহমদ, অমি আহমদ, আবিদ আহমদ, সোহেল আহমদ, জালাল আহমদ, জুনেদ আহমদ, রাফি আহমদ, সুহেব আহমদ, পারভেজ আহমদ ও আহমদ আলী প্রমুখ।

সিলেটের আধ্যাত্মিক নগরীতে যখনই কোনো ষড়যন্ত্রের কালো মেঘ জমেছে, অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ও তাঁর অনুসারীরা তখনই ঢাল হয়ে দাঁড়িয়েছেন। পদ-পদবির ঊর্ধ্বে উঠে দলের প্রতি তাঁর এই অবিচল নিবেদন তাঁকে সিলেটের রাজনীতিতে এক আস্থার প্রতীকে পরিণত করেছে। বুধবারের এই বিশাল বিক্ষোভ মিছিল ছিল তারই এক অনন্য দৃষ্টান্ত—যেখানে ফুটে উঠেছে সন্ত্রাসমুক্ত সিলেট গড়ার অঙ্গীকার এবং স্বৈরাচারের বিরুদ্ধে এক আপোসহীন বজ্রকণ্ঠ।

▐ এই সম্পর্কিত আরো

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর