সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জে এফবিডিএস-এর বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার (১৬ জুন) দুপুর ২টায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেট (FBDS)-এর আয়োজনে এবং ‘সৎ পথের পথিকরা’ সংগঠনের সহযোগিতায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

FBDS-এর প্রতিষ্ঠাতা পরিচালক ও কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈমের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করেন FBDS-এর উপদেষ্টা ও তেলিখাল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শিহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক লায়ন আসাদুল হক আসাদ, তেলিখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কান্তি নাথ, সহকারী প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ শাখার সভাপতি শিক্ষক জিয়াউর রহমান মিজান, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ শাখার সভাপতি রিপন আহমদ, শিক্ষিকা রওশন আরা বেগম, রাহেলা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, “প্রকৃতির হাত ধরে আসুন গড়ে তুলি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ”—এই প্রত্যয়কে সামনে রেখেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সমাজে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে এবং সবুজায়নের মাধ্যমে টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

▐ এই সম্পর্কিত আরো

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর