সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে বিট পুলিশিং ও মতবিনিময় সভা

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৫ জুন) দুপুরে ভীমখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদারের সভাপতিত্বে এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অজিত কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বন্দে আলী।

সভায় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল, বাল্যবিবাহ বন্ধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে বিস্তর আলোচনা করা হয়। উন্মুক্ত আলোচনা পর্বে উপস্থিত এলাকাবাসী নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ও গুরুত্বের সঙ্গে সেগুলো সমাধানের আশ্বাস দেওয়া হয়।
জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা

প্রধান অতিথির বক্তব্যে জামালগঞ্জ থানার ওসি বন্দে আলী বলেন, ‘অপরাধমুক্ত এবং নিরাপদ সমাজ গঠনে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। পুলিশ জনগণের বন্ধু—এই স্লোগানকে সামনে রেখে বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সরাসরি পুলিশি সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যেকোনো অপরাধমূলক তথ্যের বিষয়ে পুলিশকে দ্রুত অবহিত করার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।’

সভায় বক্তারা প্রত্যন্ত অঞ্চলে জনসচেতনতা বৃদ্ধির এই উদ্যোগকে স্বাগত জানান এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেন।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ, যুবসমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর