সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

কিশোর গ্যাং, মাদক ও সাইবার অপরাধ রোধে গোয়াইনঘাটে সচেতনতামূলক সভা

মাদক, জুয়া, নারী নির্যাতন, ইভটিজিং, সাইবার বুলিং, চাঁদাবাজি, তীর-ইয়াবাসহ বিভিন্ন সামাজিক অপরাধ নির্মূল এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেলে আহারকান্দি বাজারে গোয়াইনঘাট থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আহারকান্দি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জালাল উদ্দিন। সভা পরিচালনা করেন গোয়াইনঘাট থানার সাব-ইন্সপেক্টর তানজিল আকন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “সমাজে অপরাধ সৃষ্টির অন্যতম প্রধান কারণ হচ্ছে মাদক। মাদকের কারণে পারিবারিক ও সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে অভিভাবকদের আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে।”

তিনি বলেন, “শুধু পুলিশের ওপর নির্ভর করলে অপরাধ নির্মূল সম্ভব নয়। সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠনকে একযোগে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “বিশ্বের উন্নত দেশগুলোতে সামাজিক সচেতনতা ও নৈতিক শিক্ষার কারণে অপরাধের হার অনেক কম। আমাদেরও আগামী প্রজন্মকে সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে।”

মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম শাহীন, সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শফিকুর রহমান, আহারকান্দি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এনাম উদ্দিন, পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির উদ্দিন, ছাত্রনেতা মুসলিম উদ্দিন, আলাউর রহমান, সাহেদ আহমদ, শাহীন আহমদ, ইউপি সদস্য ফারুক আহমদ, মাহমুদুল হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় স্থানীয় বাসিন্দারা মাদক, চুরি, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও অন্যান্য সামাজিক অপরাধের বিভিন্ন চিত্র তুলে ধরেন এবং এসব অপরাধ দমনে পুলিশের আরও কার্যকর পদক্ষেপ কামনা করেন।

বিট পুলিশিং সভায় আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং অপরাধমুক্ত সমাজ গঠনে জনগণ ও পুলিশের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

▐ এই সম্পর্কিত আরো

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর