সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

এক মসজিদে ৪৪ বছর

ছাতকের বিদায়ী খতিব মাওলানা কবির আহমদকে অশ্রুসিক্ত রাজকীয় বিদায়

ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের খাইরগাঁও (রামপুর) কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মৌলভী কবির আহমদকে তাঁর দীর্ঘ ৪৪ বছরের গৌরবময় ও নিষ্ঠাপূর্ণ ইমামতি জীবনের সমাপ্তি উপলক্ষে গ্রামবাসীর পক্ষ থেকে এক অভূতপূর্ব ও রাজকীয় বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা মসজিদ প্রাঙ্গণে অত্যন্ত আবেগঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই বিদায়ী সংবর্ধনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ মুরব্বি জনাব নুরুল আমিন। হাফিজ রাহাত আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানটি যৌথভাবে অত্যন্ত চমৎকারভাবে সঞ্চালনা করেন জনাব আব্দুল লতিফ ও ফারুক আহমদ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যের মাধ্যমে বিদায়ী খতিবের দীর্ঘ ৪৪ বছরের ত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন জনাব সালেহ আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালপুর জালালিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আরবি বিভাগের প্রথিতযশা প্রভাষক মাওলানা শাহাব উদ্দিন সালেহী। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘একটি মসজিদে দীর্ঘ ৪৪ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে সুন্নতের আলো ছড়ানো এবং সমাজকে ঐক্যবদ্ধ রাখা এক অনন্য দৃষ্টান্ত। মৌলভী কবির আহমদ কেবল একজন ইমাম ছিলেন না, তিনি ছিলেন এই অঞ্চলের মানুষের আধ্যাত্মিক অভিভাবক।’

বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত মৌলভী কবির আহমদ বলেন, ‘দীর্ঘ ৪৪ বছরের ইমামতি জীবনে আমি শুধু রামপুর নয়, পার্শ্ববর্তী প্রায় ২০টি গ্রামের মানুষের অকৃত্রিম ভালোবাসা, পরম শ্রদ্ধা ও অভূতপূর্ব সহযোগিতা পেয়েছি। জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে, বিশেষ করে আমার অসুস্থতায় এলাকাবাসী আমার পাশে এসে দাঁড়িয়েছে, চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছে এবং আমাকে পবিত্র ওমরাহ পালনের সৌভাগ্য করে দিয়েছে। এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না।’

সংবর্ধনা অনুষ্ঠানের একপর্যায়ে রামপুর গ্রামবাসী ও প্রবাসীবৃন্দের যৌথ উদ্যোগে বিদায়ী ইমামের হাতে সম্মাননা ক্রেস্ট ও ভালোবাসার প্রতীক হিসেবে এককালীন বিশেষ নগদ অর্থ তুলে দেওয়া হয়। এ সময় রামপুর, কল্যাণপুর, জটি, পালপুর, মুক্তারপুরসহ পার্শ্ববর্তী এলাকার উপস্থিত শত শত মুসল্লির মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং অনেকেই অশ্রুসিক্ত হয়ে পড়েন।

অনুষ্ঠানের সমাপ্তিতে বিদায়ের এক অভিনব ও রাজকীয় দৃশ্য প্রত্যক্ষ করে এলাকাবাসী। দোয়া মাহফিল শেষে উপস্থিত সর্বস্তরের জনতা ও ওলামায়ে কেরাম অত্যন্ত মর্যাদার সাথে ফুল দিয়ে সুসজ্জিত একটি বিশেষ 'নোহা' গাড়িযোগে বিদায়ী ইমাম ও খতিব মৌলভী কবির আহমদকে তাঁর নিজ বাসস্থান সিলেটের জকিগঞ্জ উপজেলার রায় গ্রামে পৌঁছে দেন। রামপুর গ্রামের যুবসমাজ ও মুরব্বিগণ দূর পথ পাড়ি দিয়ে তাঁকে সশরীরে বাড়ি পৌঁছে দিয়ে এক অনন্য বিদায়ী সংস্কৃতির নজির স্থাপন করেন।

▐ এই সম্পর্কিত আরো

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর