সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জে মিডবার ফুটবল আসরের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কলাবাড়ী জয়ী

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ‘কলাবাড়ী স্পোর্টিং ক্লাব’-এর উদ্যোগে জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ‘মিডবার ফুটবল আসর ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের পর্দা ওঠে।

উপজেলার ৩২টি ফুটবল দলের অংশগ্রহণে আয়োজিত এই আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক রিয়াজ ফাইটার কলাবাড়ী এবং ডাকঘর যুবসংঘ স্পোর্টিং ক্লাব। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে ডাকঘর যুবসংঘকে ২-০ গোলে পরাজিত করে শুভসূচনা করেছে স্বাগতিক রিয়াজ ফাইটার কলাবাড়ী।

এর আগে ম্যাচ শুরুর পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন মিলন, বিএনপি নেতা সোলেমান তালুকদার, মোস্তফা আহমদ কাচা, উপজেলা এনসিপি-এর আহ্বায়ক উবায়েদুল হক, সাবেক ইউপি সদস্য আরাফাত আলী, বর্তমান ইউপি সদস্য সিরাজুল ইসলাম চেরাগ আলী, এবং কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি বিলাল আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন— বিশিষ্ট মুরুব্বি আব্দুল সৈয়দ, আলকাছ আলী, তারা মিয়া, সাবেক কৃতি ফুটবলার মইনুদ্দিন, সমুজ আলী, এবং ক্লাব সদস্য সেলাল, তাজ উদ্দিন, মোহাম্মদ ও হুমায়ুন রশীদ হুমনসহ এলাকার ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ।

উদ্বোধনী আলোচনায় অতিথিবৃন্দ বলেন, "সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজকে মাদকের করাল গ্রাস ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ফুটবল টুর্নামেন্ট অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করবে।" আলোচনা শেষে অতিথিবৃন্দ মাঠ পরিদর্শন করেন এবং দুই দলের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী ম্যাচটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন প্রধান রেফারি জামিল আহমদ। তাকে সহযোগিতা করেন সহকারী রেফারি এজাজুল ও শাহজালাল। মাঠে উপস্থিত হাজারো দর্শকের জন্য চমৎকার ধারাভাষ্য প্রদান করেন ওয়াহিদ রেজা ও আঃ রাজ্জাক।

▐ এই সম্পর্কিত আরো

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর