সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়া সীমান্তে পৌনে ৭ লাখ টাকার ভারতীয় সিগারেটসহ চোরাকারবারি আটক

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেটসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার (১১ জুন) ভোররাতে উপজেলার মুরইছড়া ও দত্তগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) দায়িত্বপূর্ণ কুলাউড়া উপজেলার সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিজিবির একটি চৌকস টহল দল চোরাইপথে ভারত থেকে আনা ৩ হাজার ৩৮৪ প্যাকেট অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করতে সক্ষম হয়। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাতেনাতে একজনকে আটক করা হয়। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ ৭৬ হাজার ৮০০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত ও বিশেষ টহল, কঠোর গোয়েন্দা নজরদারি এবং পুশইন প্রতিরোধসহ চোরাচালানবিরোধী এই সফল অভিযান পরিচালিত হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, দেশের অর্থনৈতিক ক্ষতিসাধনকারী যেকোনো ধরনের অবৈধ চোরাচালান ও সীমান্ত অপরাধের বিরুদ্ধে বিজিবির এমন কঠোর ও জোরালো অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

▐ এই সম্পর্কিত আরো

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর