মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

ছাতকে সদর ইউনিয়নে পাঁচ গ্রামের মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা

ছাতকে সদর ইউনিয়নে মাদকের ভয়াল ছোবলে হারিয়ে যাচ্ছে অনেক সম্ভাবনাময় তরুণ। মাদকাসক্তির করাল গ্রাস থেকে রেহাই পাচ্ছে না যুবসমাজও। এমন পরিস্থিতিতে মাদক ব্যবসায়ীদের প্রতিহত করতে এবং মাদক সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ছাতক সদর ইউনিয়ন পাঁচ গ্রামের বাসিন্দারা।

শুক্রবার (৫ জুন) বিকেলে ‘মাদক ব্যবসায়ী যেখানে, প্রতিরোধ হবে সেখানে’ স্লোগানকে সামনে রেখে বাউসা পয়েন্টে অনুষ্ঠিত মাদক বিরোধী সমাবেশে বক্তারা বলেন, আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে মাদক সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে।

বক্তারা আরও বলেন, মাদক ব্যবসায়ীরা দেশ ও সমাজের শত্রু। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখা কঠিন হবে। তাই মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

পাঁচ গ্রামবাসী গ্রামের সর্বস্তরের মানুষ সমাবেশে একমত পোষণ করে বলেন, যে কোনো মূল্যে এলাকা থেকে মাদক ব্যবসা ও মাদকসেবন বন্ধ করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। ছাতক সদর ইউনিয়নের পাঁচগ্রাম বাউসা, চাইরচিড়া, কেশবপুর, রংমঙ্গল, বড়বাড়ি আয়োজিত বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাউসা পয়েন্টে মানববন্ধন অনুষ্টিত হয়।

মনাববন্ধন শেষে শুক্রবার বিকেলে মসজিদ কমিটির মুতাওয়াল্লী আব্দুর রহিমের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ছাতক সদর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য আবু খালেদ, ৮নং ওয়ার্ড সদস্য আলী হোসেন, সাবেক ইউপি সদস্য মাষ্টার আলাউদ্দিন, হাজী ইব্রাহিম আলী, মকছদুল হাসান আতর, ছাতক সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল আমিন, স্হানীয় মুরুব্বি আব্দুল গনী, মাস্টার আব্দুশ সহিদ, প্রবাসী আশিকুর রহমান, নিজাম উদ্দিন, আবুল ফজল, কারী আনোয়ার হোসেন, সাহাব উদ্দিন, ইরন মিয়া, ইসরাইল মিয়া, লায়েক মিয়া, সাদিক আহমদ, সাহাব উদ্দিন সাবু, জাহাঙ্গীর আলম, আজিজুর রহমান, কালা মিয়া, আজিজুল হক, যুব সমাজের পক্ষে দিলোয়ার হোসেন খান, তরিকুল ইসলামসহ স্হানীয় গ্রামবাসী, যুবক, ছাত্র প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী