মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে মাদকবিরোধী সমাবেশ

মাদকের ভয়াল ছোবলে হারিয়ে যাচ্ছে অনেক সম্ভাবনাময় তরুণ। মাদকাসক্তির করাল গ্রাস থেকে রেহাই পাচ্ছে না যুবসমাজও। এমন পরিস্থিতিতে মাদক ব্যবসায়ীদের প্রতিহত করতে এবং মাদকসেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের দূর্লভপুর গ্রামের বাসিন্দারা।

শুক্রবার (৫ জুন) বিকেলে ‘মাদক ব্যবসায়ী যেখানে, প্রতিরোধ হবে সেখানে’ স্লোগানকে সামনে রেখে দূর্লভপুর বাজারে অনুষ্ঠিত মাদকবিরোধী সমাবেশে বক্তারা বলেন, আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে মাদক সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে।

বক্তারা আরও বলেন, মাদক ব্যবসায়ীরা দেশ ও সমাজের শত্রু। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখা কঠিন হবে। তাই মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। দূর্লভপুর গ্রামের সর্বস্তরের মানুষ সমাবেশে একমত পোষণ করে বলেন, যে কোনো মূল্যে এলাকা থেকে মাদক ব্যবসা ও মাদকসেবন বন্ধ করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাচনা বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হক আফিন্দী।

সাচনা বাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মঞ্জুরুল হক আফিন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আব্দুস সুবহান, মকলিছুর রহমান শাহ, জয়নাল আবেদীন, সুলতান মুন্সি, আনোয়ার হোসেন, হোসন আহমদ, আব্দুন নূর আখঞ্জী, অ্যাডভোকেট নাসিরুল হক আফিন্দী, ওয়াহিদ আলী আফিন্দী, সামছু মিয়া, ইকবাল হাসান তালুকদার, মইনুল ইসলাম, নবি হোসেন, কাউসার আফিন্দী, রহুল আফিন্দী, শাহ আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিষয়ে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী বলেন, দূর্লভপুর গ্রামে মাদকবিরোধী এ আয়োজনকে আমি স্বাগত জানাই। উপজেলার প্রতিটি গ্রামে মানুষ যদি এভাবে সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন অপরাধ নির্মূলে এগিয়ে আসে, তাহলে সমাজ থেকে অপরাধ অনেকাংশে কমে যাবে।

জামালগঞ্জ থানা পুলিশ চোরাচালান, চাঁদাবাজি, মাদক ও জুয়ার বিরুদ্ধে আপনাদের পাশে রয়েছে। আমি এখানে যোগদানের পর থেকেই মাদক, ইয়াবা ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ অভিযান চলমান থাকবে।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী