মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পিএফজি-ওয়াইপিজির ত্রৈমাসিক সভা

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিজি)-এর উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় ত্রৈমাসিক ফলো-আপ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(৪ জুন) বিকেলে শান্তিগঞ্জের বন্ধু সমাজ কল্যাণ যুব সংঘের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পিস অ্যাম্বাসেডর সিরাজ মিয়া। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।

সভায় বক্তারা বলেন, পিএফজি একটি উদার, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী, সহনশীল, মুক্ত ও মানবিক সমাজ এবং রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সংগঠনটি গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান নিশ্চিতকরণ, ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির বিকাশ এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা সমাধানে ভূমিকা রাখছে। বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা প্রতিরোধ এবং স্থানীয় পর্যায়ে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করতে সংগঠনটির কার্যক্রম অব্যাহত রয়েছে।

সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৭ জুন বীরগাঁওয়ে ‘ওয়েভ ইভেন্ট’, ৯ জুন পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদে পিস ইভেন্ট ও পিএফজির সম্প্রীতি সভা এবং ২৩ জুন শান্তিগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হবে।

সভায় বক্তব্য রাখেন পিস অ্যাম্বাসেডর জিয়াউর রহমান জিয়া, লিটন মিয়া, পিএফজি সদস্য সৈয়দ আলম, মতিউর রহমান, সুরঞ্জিত চৌধুরী, বদরুল আলম টিপু, সফিকুল ইসলাম, জিয়াসমিন আক্তারসহ অন্যান্যরা। একই স্থানে বিকেলে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিজি)-এর ফলো-আপ সভা অনুষ্ঠিত হয়। মানসুর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ পিএফজির পিস অ্যাম্বাসেডর সিরাজ মিয়া।

সভায় বক্তব্য রাখেন ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সদস্য তারাজুল হক রাসেল, জাহিদুল ইসলাম, খাইরুল আলম সাব্বির, ইকবাল হোসেন, আশরাফ উদ্দিন, ইমরানুল হাসান, কাওসার আলম, কবি আহমদ, রুহুল আমীনসহ অন্যান্য সদস্যরা।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী