বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ছাতকে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত ৫ জন গ্রেফতার মৌলভীবাজারের হাওর অধ্যুষিত অঞ্চলে আগামী ২৮ জুন পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান, ১০ ট্রাক সিলিকা বালু জব্দ গোলাপগঞ্জে র‌্যাব-৯ এর অভিযানে পরিত্যক্ত বিদেশি মদ উদ্ধার সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত নিশেন্দু রঞ্জন গোস্বামী কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন জামালগঞ্জের মাহবুবুর রহমান জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক জিলু জেল হাজতে প্রেসক্লাবের নিন্দা ছাতকের ঘানুউরা নদীতে ব্রিজ নির্মাণের আশ্বাস দিলেন-- এমপি কলিম উদ্দিন আহমদ মিলন কৃষিতে আধুনিক প্রযুক্তির ছোঁয়া: জৈন্তাপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি মেলার উদ্বোধন আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মতো টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত নিশেন্দু রঞ্জন গোস্বামী

সুনামগঞ্জ জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এর শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

গতকাল বুধবার জেলা প্রশাসক ও প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি মোহাম্মদ মিনহাজুর রহমান এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব মোহন লাল দাস স্বাক্ষরিত এ তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকা অনুযায়ী জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন জামালগঞ্জ উপজেলার সাচনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশেন্দু রঞ্জন গোস্বামী।

শিক্ষাক্ষেত্রে তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, কাব কার্যক্রমে বিশেষ অবদান, শিক্ষার্থীদের নৈতিক ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ততার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।

এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীরা আনন্দ প্রকাশ করেছেন এবং তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

উল্লেখ্য, চলতি বছর জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে সাচনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় জামালগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে মনোনীত হয়েছে।

এ বিষয়ে নিশেন্দু রঞ্জন গোস্বামী বলেন, এই স্বীকৃতি আমার একার নয় এটি আমার বিদ্যালয়, শিক্ষার্থী, সহকর্মী ও অভিভাবকদের সম্মিলিত অর্জন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানবিক, নৈতিক ও নেতৃত্বগুণ বিকাশে কাব কার্যক্রমের মাধ্যমে আন্তরিকভাবে কাজ করে যেতে চাই।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুমদার বলেন, নিশেন্দু রঞ্জন গোস্বামীর এ অর্জন জামালগঞ্জ উপজেলার জন্য গর্বের। তিনি দীর্ঘদিন ধরে কাব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আমরা তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করি।

এই সম্পর্কিত আরো

ছাতকে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত ৫ জন গ্রেফতার

মৌলভীবাজারের হাওর অধ্যুষিত অঞ্চলে আগামী ২৮ জুন পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান, ১০ ট্রাক সিলিকা বালু জব্দ

গোলাপগঞ্জে র‌্যাব-৯ এর অভিযানে পরিত্যক্ত বিদেশি মদ উদ্ধার

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত নিশেন্দু রঞ্জন গোস্বামী

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন জামালগঞ্জের মাহবুবুর রহমান

জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক জিলু জেল হাজতে প্রেসক্লাবের নিন্দা

ছাতকের ঘানুউরা নদীতে ব্রিজ নির্মাণের আশ্বাস দিলেন-- এমপি কলিম উদ্দিন আহমদ মিলন

কৃষিতে আধুনিক প্রযুক্তির ছোঁয়া: জৈন্তাপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি মেলার উদ্বোধন

আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মতো টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত