শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট নগরে একদিনে স্কুল শিক্ষক-ব্যবসায়ীসহ চারজনের মরদেহ উদ্ধার ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয় গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
advertisement
সিলেট বিভাগ

ছাতকের ঘানুউরা নদীতে ব্রিজ নির্মাণের আশ্বাস দিলেন-- এমপি কলিম উদ্দিন আহমদ মিলন

ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান ও ধনপুর গ্রামের মধ্যবর্তী ঘানুউরা নদীতে একটি নতুন সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন।

মঙ্গলবার চেচান গ্রামের তালুকদার বাড়িতে যুক্তরাজ্য বিএনপি ও কমিউনিটি নেতা, শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা সুয়েব আহমদ তালুকদারের উদ্যোগে তার নিজ বাড়িতে  আয়োজিত ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস প্রদান করেন।

বীর মুক্তিযোদ্ধা সুয়েব আহমদ  তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি মিলন বলেন, “আগামী দিনে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করে ছাতক-দোয়ারাবাজারের  মানুষের জন্য সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব। দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে চেচান ও ধনপুর গ্রামের মধ্যবর্তী ঘানুউরা নদীতে একটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ শাহ সফিকুল আলম মতি, যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ রউফ, নুরুল আমিন, সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি রুহুল আমিন তালুকদার প্রমুখ।

এই সম্পর্কিত আরো

সিলেট নগরে একদিনে স্কুল শিক্ষক-ব্যবসায়ীসহ চারজনের মরদেহ উদ্ধার

ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস

বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয়

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু

চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ

উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে

এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের