সিলেটের জৈন্তাপুর উপজেলায় কৃষি খাতে আধুনিক ও জলবায়ু সহনশীল প্রযুক্তির প্রসার ঘটাতে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট এর আওতায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টায় কৃষি অফিস সংলগ্ন মাঠে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, জৈন্তাপুরের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুনন্দা রায়।
উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনোয়ার হোসাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুক, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাফিজ, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, সোনালী ব্যাংকের ব্যবস্হাপক শরিফুল ইসলাম ভূঁইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল এবং বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কৃষিকে টেকসই ও লাভজনক করতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির বিকল্প নেই। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত চাষাবাদ পদ্ধতি এবং পানি ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের জীবনমান উন্নয়নে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিন দিনব্যাপী এ মেলায় মোট ১৩টি স্টল অংশগ্রহণ করেছে। স্টলগুলোতে কৃষি পণ্য, আধুনিক কৃষিযন্ত্র, উন্নত চাষাবাদ পদ্ধতি, জৈব বালাইনাশক, সবজি চাষ, চারা উৎপাদনসহ বিভিন্ন কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত প্রযুক্তি ও কৃষি উদ্ভাবন সম্পর্কে খোঁজখবর নেন।মেলা চলাকালে কৃষকদের জন্য বিভিন্ন প্রযুক্তি বিষয়ক পরামর্শ, প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
মেলায় অংশগ্রহণকারী ১৩টি স্টল পরিচালনা ও সমন্বয়ের দায়িত্বে
ছিলেন উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. নরুল ইসলাম খান এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা অরুনাংশ দাশ, ভানু চন্দ্র নাথ, সমর মোহন ধর, নোমান আহমদ, কামরুন নাহার, সোহেব আহমদ, মো. জাবেল খলিল চৌধুরী, সানজিদা ইসরাত, সাহাব উদ্দিন, দেলোয়ার হোসাইন, মোর্শেদা আক্তার, মো. সালেহ আহমদ, তামান্না আক্তার ও মামুনুর রশিদ। তারা মেলায় আগত কৃষক-কৃষাণী ও দর্শনার্থীদের বিভিন্ন ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি, আধুনিক চাষাবাদ পদ্ধতি, জৈব বালাইনাশক ব্যবহার, উন্নত জাতের ফসল উৎপাদন এবং কৃষি যন্ত্রপাতি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ প্রদান করেন।