মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

যুক্তরাজ্য প্রত্যাবর্তন উপলক্ষে সমাজসেবী আব্দুল হক আবুকে সংবর্ধনা প্রদান

বাংলাদেশে সংক্ষিপ্ত সফর শেষে যুক্তরাজ্য প্রত্যাবর্তন উপলক্ষে অবিভক্ত সদর থানা যুবদলের প্রাক্তন নির্বাচিত সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী আব্দুল হক আবুকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।


বুধবার (৩ জুন) রাতে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারের করসনা গ্রামে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু।


প্রবীণ বিএনপি নেতা আবদুল মতিনের সভাপতিত্বে এবং লালাবাজার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুহেল খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালাবাজার আঞ্চলিক বিএনপির সভাপতি জিলাল খান এবং লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সিফতা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন লালাবাজার ইউনিয়ন যুবদলের অর্থ সম্পাদক কামাল খান। এছাড়া বক্তব্য রাখেন লালাবাজার ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের রনি এবং ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম খান।


সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, আব্দুল হক আবু দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করেও নিজ এলাকার মানুষের কল্যাণে নীরবে কাজ করে যাচ্ছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা, সমাজসেবা ও মানবিক উদ্যোগে তাঁর অবদান প্রশংসার দাবিদার। এলাকার উন্নয়ন ও সংগঠনকে শক্তিশালী করতে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও তিনি প্রবাস থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।


সংবর্ধিত অতিথি আব্দুল হক আবু তাঁর বক্তব্যে বলেন, নিজ এলাকার মানুষের ভালোবাসা ও সম্মান আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আমি সবসময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও সেই চেষ্টা অব্যাহত থাকবে। প্রবাসে অবস্থান করলেও এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার ও মানবকল্যাণমূলক কাজে আমার সহযোগিতা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালাবাজার ইউনিয়ন কৃষক দলের সভাপতি কাউছার আহমদ, প্রবীণ বিএনপি নেতা মোফজ্জিল আলী ও আরজ আলী, লালাবাজার ইউনিয়ন বিএনপি নেতা শফিকুল হক শিশু, লিডার বাবুল আহমদ।

যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সেকুল মিয়া, মুক্তার খান, রানা খান, রাসেল আহমদ, সুমন আহমেদ, শাহিন খান, তোহা খান, সাব্বির খান, মইনুল ইসলাম, আলম খান, আজির আলী প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ সংবর্ধিত অতিথি আব্দুল হক আবুর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী