মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

বিশ্বমানের বাস্কেটবল অবকাঠামো গড়ে তুলেছে বসুন্ধরা স্পোর্টস সিটি

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় দলের প্রধান কোচ বসুন্ধরা স্পোর্টস সিটির আন্তর্জাতিক মানের উডেন বাস্কেটবল কোর্ট পরিদর্শন করেছেন। ভবিষ্যতে এখানে জাতীয় দলের অনুশীলন ও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের আগ্রহ প্রকাশ করা হয়েছে।

দেশের বাস্কেটবলের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বসুন্ধরা স্পোর্টস সিটির আন্তর্জাতিক মানের বাস্কেটবল কোর্ট। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই ভেন্যু সম্প্রতি পরিদর্শন করেছেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা।

মঙ্গলবার (২ জুন) বসুন্ধরা স্পোর্টস সিটির উডেন ফ্লোরযুক্ত আন্তর্জাতিক মানের বাস্কেটবল কোর্ট পরিদর্শন করেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মেজর মোহাম্মদ আতিকুল হাফিজ (অব.) এবং বাংলাদেশ জাতীয় বাস্কেটবল দলের প্রধান কোচ ম্যাকক্যামন উইলিয়াম ফ্রেজার।

পরিদর্শনকালে অতিথিদের স্বাগত জানান বসুন্ধরা স্পোর্টস সিটির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর মোহাম্মদ মহসিনুল করিম। এ সময় তিনি ভেন্যুটির বিভিন্ন সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কর্মকর্তাদের অবহিত করেন।

ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় দলের কোচ কোর্টের আধুনিক অবকাঠামো এবং আন্তর্জাতিক মানের উডেন ফ্লোরের প্রশংসা করেন। তারা জানান, জাতীয় দলের খেলোয়াড়দের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই কোর্টকে নিয়মিত অনুশীলনের জন্য ব্যবহারের সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, বিশ্বমানের এই ভেন্যু দেশের বাস্কেটবল খেলাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যতে এখানে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন বাস্কেটবল টুর্নামেন্ট আয়োজনের বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন।

ক্রীড়া সংশ্লিষ্টদের মতে, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এমন ভেন্যু দেশের খেলোয়াড়দের আন্তর্জাতিক মানের পরিবেশে অনুশীলনের সুযোগ সৃষ্টি করবে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় আরও আত্মবিশ্বাসের সঙ্গে অংশ নিতে সহায়তা করবে।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী