মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৬ নং রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

২ জুন দুপুর ১ ঘটিকায় বাগময়না গ্রামের হাজী মকবুল হোসেনের বাড়ীতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম এর  সভাপতিত্বে (এসআই) জসিম উদ্দিনের পরিচালনায় বিট পুলিশিং সভায় বক্তব্য রাখেন রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির ১ম যুগ্ম-আহ্বায়ক কয়েস উদ্দিন মাষ্টার,রানীগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, সাংবাদিক মোঃ আল আমীন (দৈনিক খোলা কাগজ) প্রমুখ।

জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম তিনি বক্তব্যে বলেন, মাদক, ইভটিজিং, জোয়া, ডিজিটাল ডিভাইস, মােবাইলের প্রতি আসক্তি, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশাের অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন ব্যবস্থাপনাসহ জনগণকে সম্পৃক্ত করে পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে কোমল- মতি ছাত্র ছাত্রীদের সঠিক পথে রেখে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলা ও কোন অপরাধ দানা বাধার আগেই সমাজ থেকে সমূলে তা উপড়ে ফেলাই এই চলমান কার্যক্রমের উদ্দেশ্য। এবং সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সচেতনতামূলক বক্তব্য রাখেন।

উপস্থিত ছিলেন,হাজী সুন্দর আলী, হাজী মকবুল হোসেন, এসআই উমর ফারুক,এএসআই নীল মিয়া, তেরা মিয়া মেম্বার, রানীগঞ্জ ইউনিয়ন যুবদলের সহ সভাপতি আখলিছ মিয়া, বিএনপি নেতা জাকির হোসেন, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইজাজুল ইসলাম মন্টু, সাবেক সহসভাপতি সারং মিয়া, হীরা মিয়া, মাখন মিয়া, নুরুল হক, গোলাপ মিয়া সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী