রবিবার, ৩১ মে ২০২৬
রবিবার, ৩১ মে ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট-ঢাকা সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক জকিগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‘পুলিশের চাকরি এক ধরনের ব্যবসা’ আব্দুল কাইয়ুম চৌধুরী - শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক মালয়েশিয়া বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত বিয়ানীবাজারে বসতঘর থেকে যুবকের হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার রায়নগরে বন্ধুর হাতে বন্ধু খুন মরুভূমিতে চীনের অস্ত্রভান্ডার, আমেরিকার কপালে চিন্তার ভাঁজ বন্ধ ক্রাশার মিল চালুর ব্যপারে বৈদ্যুতিক সংযোগ শীঘ্রই ব্যবস্হার নির্দেশ: মন্ত্রী আরিফুল হক সালাহর কাঁধে মিশরের স্বপ্ন, বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা
advertisement
সিলেট বিভাগ

আব্দুল কাইয়ুম চৌধুরী

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক

সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা, জনমুখী রাজনীতির প্রবক্তা এবং আত্মমর্যাদাশীল রাষ্ট্রচিন্তার সফল রূপকার। তাঁর আদর্শ, কর্মধারা ও জাতীয়তাবাদী দর্শন আজও দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার অন্যতম প্রেরণার উৎস।

শনিবার (৩০ মে) বিকেলে মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে সিলেট জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে স্থিতিশীলতা, উন্নয়ন ও গণতন্ত্রের পথে এগিয়ে নিতে জিয়াউর রহমান ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিচল রক্ষক। তাঁর দেশপ্রেম, সততা ও জনকল্যাণমুখী রাজনৈতিক দর্শন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় আদর্শ।

তিনি আরও উল্লেখ করেন যে, শহীদ জিয়ার শাহাদত জাতির জন্য অপূরণীয় ক্ষতি হলেও তাঁর আদর্শ প্রজন্মের পর প্রজন্মকে দেশপ্রেমের শিক্ষা দিয়ে যাবে।

অনুষ্ঠানে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, শহীদ জিয়ার রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি ছিল গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয় ঐক্য। দেশি-বিদেশি ষড়যন্ত্রের মুখে তিনি শাহাদতবরণ করলেও তাঁর আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই জনগণের প্রকৃত অধিকার ও সুদৃঢ় গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব।

দোয়া মাহফিলে জেলা বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, শাহ জামাল নুরুল হুদা, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, নাজিম উদ্দিন লস্কর ও ইকবাল আহমদ; উপদেষ্টা কামরুল হাসান শাহীন ও নুরুল আমিন দুলু; যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, তাজরুল ইসলাম তাজুল, মামুনুর রশিদ মামুন, কোহিনুর আহমদ, অ্যাডভোকেট সাঈদ আহমদ, আবুল কাশেম, শাকিল মোর্শেদ ও জসিম উদ্দিন।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আল আসলাম মুমিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বদরুল হোসেন চৌধুরীসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে তবারক ও খাবার বিতরণ করা হয়। উল্লেখ্য যে, শাহাদতবার্ষিকী উপলক্ষে সিলেট জেলার প্রতিটি উপজেলা ও পৌরসভায় অনুরূপ আলোচনা সভা ও ত্রাণ বিতরণ কর্মসূচি পালিত হচ্ছে।

এই সম্পর্কিত আরো

সিলেট-ঢাকা সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

জকিগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

‘পুলিশের চাকরি এক ধরনের ব্যবসা’

আব্দুল কাইয়ুম চৌধুরী শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক

মালয়েশিয়া বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

বিয়ানীবাজারে বসতঘর থেকে যুবকের হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার

রায়নগরে বন্ধুর হাতে বন্ধু খুন

মরুভূমিতে চীনের অস্ত্রভান্ডার, আমেরিকার কপালে চিন্তার ভাঁজ

বন্ধ ক্রাশার মিল চালুর ব্যপারে বৈদ্যুতিক সংযোগ শীঘ্রই ব্যবস্হার নির্দেশ: মন্ত্রী আরিফুল হক

সালাহর কাঁধে মিশরের স্বপ্ন, বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা