মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

বন্ধ ক্রাশার মিল চালুর ব্যপারে বৈদ্যুতিক সংযোগ শীঘ্রই ব্যবস্হার নির্দেশ: মন্ত্রী আরিফুল হক

শ্রম ও কর্মসংস্হান,প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আজ শনিবার কোম্পানীগঞ্জের সাদা পাথর পর্যটন ঘাট পরিদর্শন শেষে উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সুধীজনের সাথে ঈদের  শুভেচ্ছা বিনিময় শেষে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। 

ভোলাগঞ্জ স্হল বন্দর হলে ৩০ মে অনুষ্ঠিত সভায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, উপজেলার সাধারণ জনগণসহ আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর থাকার নির্দেশনা প্রদান করেন আইনশৃঙ্খলা দফতরকে। পাশাপাশি উপজেলার আলোচিত ক্রাশার জোন স্থানান্তর বিষয়টি প্রক্রিয়াধীন রেখে সাবেক স্হানেই মহাসড়ক থেকে অন্তত দেড়শ ফুট দূরে রেখে পানির ফুয়ারা স্হাপন করে ক্রাশার মিল চালু করতে বৈদ্যুতিক সংযোগ স্হাপনে দ্রুত ব্যবস্হা নেয়ার নির্দেশ দেন উপজেলা প্রশাসনকে। এ সময় মন্ত্রী বলেন দীর্ঘদিন ক্রাশার মিল বন্ধ থাকায় ব্যবসায়ীরা বেশ ক্ষতিগ্রস্ত বিধায় কর্মসংস্হান সৃষ্টিতে পরিবেশ বান্ধব উপায়ে ক্রশার মিলগুলি চালুর জন্য বৈদ্যুতিক সংযোগেট বিষয়টি গুরুত্ব দেন তিনি। অন্যদিকে উপজেলার অদূরে প্রস্তাবিত ক্রাশার জোন স্হাপন বিষয়টি উপস্হিত নেতাকর্মী ও ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধে সময়সাপেক্ষ প্রক্রিয়াধীন রাখার উপর মত দেন তিনি।  এছাড়া উপজেলার রাস্তা কালভার্ট,স্কূল মসজিদ মাদ্রাসার উন্নয়নে নিরলসভাবে কাজ করার সদিচ্ছা চলমান বলে উপস্হিত নেতৃবৃন্দের আশ্বস্ত করেন তিনি।

এদিকে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর শাহাদাত বার্ষীকি পালন সভায় বক্তব্য রাখেন। উপজেলা বিএনপির আয়োজনে শাহাদাত বার্ষীকির আলোচনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর শাহাদাত কাহীনির স্মৃতিচারণ করেন। তিনি প্রয়াত এ অবিসংবাদিত নেতার কাজের স্মৃতি ধরে রাখাসহ মাগফিরাত কামনায় দোআয় শরীক হন তিনি।

পৃথক আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, জেলা বিএনপির উপদেষ্টা শুকুর আহমেদ, মহানগর বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান সাদিক, উপজেলা ভূমি কর্মকর্তা পলাশ তালুকদার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মন্নান মনাফ,উপজেলা জমিয়তের সভাপতি মুফতী আব্দুল মোছাব্বির,কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত সুজন কর্মকার, উপজেলা  বিএনপির সেক্রেটারি আলী আকবর, সাবেক সভাপতি শাহাবুদ্দিন, সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল,বিএনপি নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লাল মিয়া, উপজেলা বিএনপি নেতা জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকীন বাদশা, জেলা যুবদলের সহ-যুগ্ম সম্পাদক বাহার আহমেদ রুহেল, উপজেলা কৃষকদলের সভপতি আলমগীর আলম চেয়ারম্যান,জিসাস জেলা শাখার সভাপতি জয়নাল আবেদীন,  উপজেলা যুবদল আহবায়ক সাজ্জাদ হোসেন দুদু, তাতীদল সভাপতি তাজউদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক মাষ্টার নিজাম উদ্দিন,  শ্রমিকদল সভাপতি বাদশা মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি আল আমীন সরোয়ার প্রমূখ। 

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী