মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

শাহী ঈদগাহে মন্ত্রী আরিফ সিলেটকে পরিস্কার রাখা সবার দায়িত্ব

সিলেটের প্রধান ঈদ-জামাআতের স্থান শাহী ঈদগাহ পরিদর্শন করেছেন প্রবাসীকল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২৬ মে) বিকাল পৌনে ৫টার দিকে তিনি ঈদগাহ পরিদর্শনে আসেন।

এসময় সিলেট সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম- সেবা) ও জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ঈদগাহ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন- আমরা ঈদগাহটি পরিদর্শন করলাম, বরাবরের মতো এবারও এখানে সিলেটে প্রধান ঈদের জামাআত অনুষ্ঠিত হবে, এ লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বৃষ্টি না হলে এখানেই সবচেয়ে বড় জামাআত হবে। তবে বৃষ্টি হলেও হবে, সেরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের দিন সকাল ৮টায় এখানে জামাআত আদায় করা হবে।

নামাজ শেষে দেশ ও জাতি এবং সারা বিশ্বের মুসলিম উম্মাহের জন্য বিশেষ মুনাজাত করা হবে।

তিনি আরও বলেন- সিটি করপোরেশন তো যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। তবু আমি সিলেটবাসীর উদ্দেশ্যে বলবো- কুরবানির পশুর বর্জ্য যথাস্থানে রাখবেন। দ্রুততম সময়ের মধ্যেই সিসিকের লোকজন এসে নিয়ে যাবে। সিলেটকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী