মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটি।

রোববার বিকেলে বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাস্ট ফ্রান্সের সাধারণ সম্পাদক নাজিম আহমদের ব্যক্তিগত অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে পথচারী, শ্রমজীবী ও অসহায় মানুষের হাতে ঈদ উপহার তুলে দেন সাংবাদিকরা ও আমন্ত্রিত অতিথিরা।

বিতরণকালে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক, তিলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান, সমাজকর্মী আব্দুল করিম, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি আহমেদ ফয়সাল, সহ সভাপতি সাহেদ আহমদ ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি এহসান করিম খোকন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাজু, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক তাজবীর আহমদ ছাইম, দপ্তর সম্পাদক আহমদ রেজা চৌধুরী, সদস্য আক্তার হোসেন, তাহের আহমদ, মনজুরুল হাসান, জয়নুল ইসলাম, হাসান মাহমুদ, মুফসি হৃদয় ও তানভীর লোদী সহ আরো অনেকে।

সমাজের এই অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটাতে সাংবাদিকদের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন আমন্ত্রিত অতিথিরা।

প্রবাসে থেকেও মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর জন্য  ফ্রান্স প্রবাসী নাজিম আহমদকে ধন্যবাদ জানান সাংবাদিকরা।

সমাজের বিত্তবানদেরও নিজ নিজ অবস্থান থেকে ঈদের এই আনন্দ বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানানো হয়।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী