মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জের চুরি হওয়া মোটরসাইকেলসহ চোর আটক

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নে রাতের আঁধারে মোটরসাইকেল চুরির ঘটনায় পুলিশের তৎপরতায় চোরকে মোটরসাইকেলসহ আটক করা হয়েছে। আটককৃত চোরের নাম পরান আহমদ তোয়াক্কুল (৩৬)। তিনি উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের পশ্চিম লক্ষীপুর গ্রামের মো. কনু মিয়ার ছেলে।

থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে জামালগঞ্জ থানাধীন উত্তর ইউনিয়নের হাজীপাড়া গ্রামে দুলাল মিয়ার বাসা থেকে গেটের তালা ভেঙে সুজুকি জিক্সার (সুনামগঞ্জ-ল-১১-০৬৯১) মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর ২৪ মে রবিবার রাতে থানায় অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলীর দিকনির্দেশনায় উপ-পরিদর্শক কিবরিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল ও আশপাশের যাতায়াত পথের সিসি ক্যামেরা পর্যালোচনা করে আসামি পরান আহমদকে শনাক্ত করেন।

গোপন সংবাদের ভিত্তিতে ছয় ঘণ্টার অভিযানের পর সোমবার ভোরে খালিয়াজুরী থানার লিপসা এলাকা থেকে পরান আহমদকে আটক করা হয়। এ সময় তার স্বীকারোক্তির ভিত্তিতে নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানাধীন লিপসা বাজার থেকে চুরিকৃত মোটরসাইকেলটি উদ্ধার করে জামালগঞ্জ থানা পুলিশ।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী জানান, মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ছয় ঘণ্টার অভিযান চালিয়ে চোরসহ চুরিকৃত মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

তিনি আরও জানান, আটককৃত পরান আহমদের বিরুদ্ধে জেলার বিভিন্ন উপজেলায় চুরি, ইয়াবা ব্যবসাসহ নানা অপরাধের মামলা রয়েছে। এ ঘটনায় মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদক, চুরি ও ইয়াবা ব্যবসাসহ বিভিন্ন অপরাধ দমনে জামালগঞ্জ থানা পুলিশ সক্রিয় রয়েছে। কুখ্যাত চোর পরান আহমদকে আটক করায় জামালগঞ্জবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।  তাকে রিমান্ডে এনে তার সহযোগী অন্যান্য চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী