বুধবার, ২২ জুলাই ২০২৬
বুধবার, ২২ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
অভিযোগের পাহাড় সোবহানীঘাট ফাঁড়ির এসআই শিপলুর বিরুদ্ধে: সিলেটে তোলপাড় শাহ খুররম ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা মুস্তাকিম আলী শাহ স্থায়ী বহিষ্কার মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা - শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান তনু হত্যা: সাবেক সেনাসদস্য ও এক বেসামরিক ব্যক্তির ডিএনএ পরীক্ষার নির্দেশ এসএমপিতে নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, চট্টগ্রামে গেলেন কুদ্দুস চৌধুরী পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি সবুজ কুলাউড়া গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শ্রীমঙ্গলে শুরু হলো ‘বই পড়া উৎসব-২০২৬’, অংশ নিচ্ছেন ২৫ হাজারের বেশি পাঠক বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের প্রশ্নের জবাব দিচ্ছে দুদক মুক্তিযুদ্ধের চেতনা হারালে স্বাধীনতার মূল্যবোধও হারিয়ে যাবে: স্বাস্থ্যমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

শ্রীমঙ্গলে কলার দোকান থেকে সবুজ ফণিমনসা উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি কলার দোকান থেকে বিরল প্রজাতির হালকা বিষধর সবুজ ফণিমনসা সাপ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৪ মে) দুপুরে শহরের নতুনবাজার এলাকায় পৌর মার্কেটের দ্বিতীয় তলার অনন্ত দেবনাথের কলার দোকান থেকে এটিকে উদ্ধার করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল প্রায় আধা ঘণ্টার অভিযান শেষে সাপটিকে নিজের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে এটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

সজল  জানান, মোহাম্মদ আব্দুল করিম নামের একজন ব্যবসায়ী মুঠোফোনে তাকে জানান বাজারে কলার ছড়ির ভিতরে সবুজ রঙের একটি সাপ দেখে বাজারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন। স্থানীয়ভাবে বিষয়টি ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে। পরে পরিবেশকর্মী রাজদীপ দেব দীপকে সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজির করে সাপটিকে উদ্ধার করেন তিনি। উদ্ধারের পর সেটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরো জানান, প্রথমদিকে দোকানের ভেতরে খোঁজাখুঁজি করে সাপটিকে না পাওয়ায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে উৎকণ্ঠা বাড়তে থাকে। পরে দোকানের একটি সিন্ধুকের নিচে সাপটিকে দেখতে পেয়ে অত্যন্ত সতর্কতার সাথে উদ্ধার করা হয়।

জানা যায়, উদ্ধার হওয়া সাপটি সবুজ ফণিমনসা নামে পরিচিত। এটি হালকা বিষধর সবুজ রঙের সাপ। দেখতে অনেকটা লতানো গাছের মতো সরু থাকায় সহজে চোখে পড়ে না। এটি সাধারণত বনাঞ্চল, ঝোপঝাড়, বাগান ও গ্রামাঞ্চলের গাছে বসবাস করে।

তার গায়ের রং উজ্জ্বল সবুজ, কখনও হালকা হলুদাভ, মাথা ত্রিভুজাকৃতি ও সামনের অংশ সূচালো, চোখ বড় এবং দৃষ্টিশক্তি তীক্ষ্ণ। সাধারণত ১ থেকে ১.৫ মিটার পর্যন্ত দৈর্ঘ্য হয়। বিরল প্রজাতির এই সবুজ ফণিমনসা লাউয়াছড়া জাতীয় উদ্যান ছাড়াও বিভিন্ন চা ও কলা বাগান ও গাছপালাযুক্ত পরিবেশে বেশি দেখা মেলে। টিকটিকি, ছোট ব্যাঙ ও পাখি, বিভিন্ন কীটপতঙ্গ খেয়ে থাকে তারা।

খুব শান্ত প্রকৃতির হালকা বিষধর এই সাপটি মানুষ দেখলে পালিয়ে যেতে চেষ্টা করে, কিন্তু বিরক্ত করলে মুখ বড় করে ভয় দেখানোর ভঙ্গি নেয়। সাধারণত প্রাণঘাতীর না হলেও কামড় দিলে ব্যথা, ফোলা বা অস্বস্তি হতে পারে। তাই এমন পরিস্থিতির সৃষ্টি হলে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত বলে মন্তব্য করেন সজল।

তিনি আরো জানান, সবুজ ফণিমনসা বন্যপ্রাণী ও পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। অজ্ঞতা ও আতঙ্কের কারণে অনেক সময় নিরীহ কিংবা কম বিষধর প্রাণীও মানুষের হাতে মারা পড়ে। তিনি সাপ বা অন্য যে কোনো বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট উদ্ধারকারী দল বা বন বিভাগকে খবর দেয়ার আহ্বান জানান।

এই সম্পর্কিত আরো

অভিযোগের পাহাড় সোবহানীঘাট ফাঁড়ির এসআই শিপলুর বিরুদ্ধে: সিলেটে তোলপাড়

শাহ খুররম ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা মুস্তাকিম আলী শাহ স্থায়ী বহিষ্কার

মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান

তনু হত্যা: সাবেক সেনাসদস্য ও এক বেসামরিক ব্যক্তির ডিএনএ পরীক্ষার নির্দেশ

এসএমপিতে নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, চট্টগ্রামে গেলেন কুদ্দুস চৌধুরী

পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি

সবুজ কুলাউড়া গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শ্রীমঙ্গলে শুরু হলো ‘বই পড়া উৎসব-২০২৬’, অংশ নিচ্ছেন ২৫ হাজারের বেশি পাঠক

বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের প্রশ্নের জবাব দিচ্ছে দুদক

মুক্তিযুদ্ধের চেতনা হারালে স্বাধীনতার মূল্যবোধও হারিয়ে যাবে: স্বাস্থ্যমন্ত্রী