মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

সিলেটে পাবলিক টয়লেটের পাশ থেকে আটক ৪

সিলেটের ধোপাদিঘীর পাড়ের পাবলিক টয়লেটের পাশ থেকে ৪ জনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তারা ছিনতাইকারী।

শনিবার (২৩ মে) বিকালে বিষয়টি জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি চাকুসহ তাদের আটক করে কোতোয়ালী থানাপুলিশ। আটকের পর জানা যায়, তারা বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে মোবাইল, নগদ টাকাসহ অন্যান্য মূল্যবান মালামাল ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তারা আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য- দাবি পুলিশের।

আটককৃতরা হলেন, কোতোয়ালী থানার ৫৯নং বাসার সওদাগরটুলা এলাকার আলমগীর মিয়া ও মৃত আয়নামতি বেগমের ছেলে মো. সাজা মিয়া (৩২), সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার পলিগ্রাম বাগবেড় বাজার সংলগ্ন এলাকার মৃত আব্দুল কাদির ও কুলসুমা বেগমের ছেলে, বর্তমানে নগরীর জালালাবাদ থানার আখালিয়া নয়াবাজার এলাকার বাসিন্দা সফর আলী (২৫), শরীয়তপুর জেলার নড়িয়া থানার চাকধ লিয়াকত মাদবরকান্দি এলাকার মৃত হামিদ মালতের ছেলে রুবেল মালত (৩৫) ও কোতোয়ালী থানার সাদিপুর-২ এর মাছিমপুর এলাকার মো. নুরুল ইসলাম ও মোছা. ছকিনা বেগমের ছেলে মো. মোশাররফ হোসেন (৩৬)।

এ ব্যাপারে কোতোয়ালী থানায় মামলা (নং ৫২/২৩/৫/৩০২৬) দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী