বুধবার, ২২ জুলাই ২০২৬
বুধবার, ২২ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
অভিযোগের পাহাড় সোবহানীঘাট ফাঁড়ির এসআই শিপলুর বিরুদ্ধে: সিলেটে তোলপাড় শাহ খুররম ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা মুস্তাকিম আলী শাহ স্থায়ী বহিষ্কার মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা - শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান তনু হত্যা: সাবেক সেনাসদস্য ও এক বেসামরিক ব্যক্তির ডিএনএ পরীক্ষার নির্দেশ এসএমপিতে নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, চট্টগ্রামে গেলেন কুদ্দুস চৌধুরী পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি সবুজ কুলাউড়া গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শ্রীমঙ্গলে শুরু হলো ‘বই পড়া উৎসব-২০২৬’, অংশ নিচ্ছেন ২৫ হাজারের বেশি পাঠক বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের প্রশ্নের জবাব দিচ্ছে দুদক মুক্তিযুদ্ধের চেতনা হারালে স্বাধীনতার মূল্যবোধও হারিয়ে যাবে: স্বাস্থ্যমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুরের রানীগঞ্জ-বাগময়না-হলিকোনা সড়কের বেহাল অবস্থা, যাতায়াতে চরম ভোগান্তি

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার গুরুত্বপূর্ন একটি বাজার রানীগঞ্জ বাজার। রানীগঞ্জ-বাগময়না হলিকোনা সড়কের বেহাল অবস্থা এখন স্থানীয় বাসিন্দাদের জন্য বড় দুর্ভোগে পরিণত হয়েছে।

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, কোথাও কোথাও কাদা ও পানিতে একাকার হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এক সময় বড় বড় নৌজাহাজের মাধ্যমে  রানীগঞ্জ বাজারে মালামাল পরিবহন হলে ও বর্তমান আধুনিক যুগে সড়ক পথে মালামাল পরিবহন হয়ে থাকে। জগন্নাথপুর উপজেলার বড় গরুর বাজারের মধ্যে রানীগঞ্জ বাজার একটি অন্যতম বাজার।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রানীগঞ্জ বাজারে হাজার- হাজার ক্রেতা বিক্রেতার সমাগম ঘটবে। কিন্তু রানীগঞ্জ বাজার থেকে বাগময়না হয়ে হলিকোনা বাজার পর্যন্ত রাস্তাটি যাতায়াতের অনুউপযোগী হওয়ার কারনে অত্র অঞ্চলের ৮/১০ টি গ্রামের মানুষ চরম ভোগান্তির মধ্যে রয়েছে। প্রতিদিন এই সড়ক ব্যবহার করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীসহ হাজার হাজার মানুষ চলাচল করলেও তাদের ভোগান্তির যেন শেষ নেই। বিশেষ করে চলতি বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। সামান্য বৃষ্টিতেই রাস্তায় কাদায় পরিণত হয়ে পড়ে, ফলে যানবাহন চলাচল ব্যাহত হয় এবং পথচারীদেরও দুর্ভোগ পোহাতে হয়।

স্থানীয়রা জানান, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এলাকাবাসীর দাবি, দ্রত সময়ের মধ্যে রানীগঞ্জ-বাগময়না হলিকোনা সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। অন্যথায় এই সড়কে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

বাগময়না গ্রামের  বাসিন্দা মোঃ আলমগীর মিয়া জানান, প্রায় ১৪/১৫ বছর যাবত আমাদের রানীগঞ্জ-বাগময়না-হলিকোনা সড়কের অবস্থা অত্যান্ত নাজুক। আমরা অনেক কষ্ট করে যাতায়াত করি। সরকারের নিকট সড়কটি দ্রত মেরামতের দাবী জানাই।

রানীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাগময়না গ্রামের বাসিন্দা মোঃজাকির হোসেন জানান, অত্র অঞ্চলের জনসাধারণের একমাত্র যোগাযোগের মাধ্যম এই রাস্তাটি দেখার যেন কেউ নেই। রাস্তাটি মেরামতের ব্যবস্থা গ্রহনে স্থানীয় সংসদ সদস্য মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি।

জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহারাব হোসেন জানান, রানীগঞ্জ-বাগময়না রাস্তাটি সংষ্কারের জন্য প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে। প্রস্তাবটি মঞ্জুর হলে দ্রুত কাজ শুরু করা হবে। বাগময়না থেকে হলিকোনা রাস্তাটি ফসল রক্ষা বাঁধের আওতাধীন হওয়াতে এই মুহুর্তে এলজিইডি'র মাধ্যমে সংষ্কার করা সম্ভব নয়।

এই সম্পর্কিত আরো

অভিযোগের পাহাড় সোবহানীঘাট ফাঁড়ির এসআই শিপলুর বিরুদ্ধে: সিলেটে তোলপাড়

শাহ খুররম ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা মুস্তাকিম আলী শাহ স্থায়ী বহিষ্কার

মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান

তনু হত্যা: সাবেক সেনাসদস্য ও এক বেসামরিক ব্যক্তির ডিএনএ পরীক্ষার নির্দেশ

এসএমপিতে নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, চট্টগ্রামে গেলেন কুদ্দুস চৌধুরী

পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি

সবুজ কুলাউড়া গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শ্রীমঙ্গলে শুরু হলো ‘বই পড়া উৎসব-২০২৬’, অংশ নিচ্ছেন ২৫ হাজারের বেশি পাঠক

বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের প্রশ্নের জবাব দিচ্ছে দুদক

মুক্তিযুদ্ধের চেতনা হারালে স্বাধীনতার মূল্যবোধও হারিয়ে যাবে: স্বাস্থ্যমন্ত্রী