মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

ঈদ সামনে রেখে ডুংরিয়ায় স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রমী উদ্যোগ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামে স্বেচ্ছাশ্রমে রাস্তার ময়লা-আবর্জনা পরিষ্কার করে প্রশংসায় ভাসছেন কয়েকজন সচেতন ও মানবিক মানুষ। তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টায় ডুংরিয়া গ্রামের উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য আবুল কালাম এবং শান্তিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালেদ হাসানের যৌথ উদ্যোগে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ডুংরিয়া ঘরোয়া আগার পয়েন্ট থেকে দক্ষিণের রজনীগঞ্জ রাস্তার মোড় পর্যন্ত সড়কে দীর্ঘদিন ধরে বৈশাখী খড়, কাদা ও নানা ধরনের বর্জ্য জমে ছিল। অতিবৃষ্টির কারণে রাস্তার অবস্থা আরও বেহাল হয়ে পড়ে। এতে পথচারীসহ স্কুল ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মানুষের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন আবুল কালাম ও খালেদ হাসান। কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই তারা নিজের হাতে কোদাল নিয়ে রাস্তা পরিষ্কারের কাজে নেমে পড়েন। পরে তাদের এ মহৎ উদ্যোগে অনুপ্রাণিত হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন একই গ্রামের সাবেক এনজিও কর্মকর্তা মোহাম্মদ শাহান মিয়া, সমাজকর্মী জুয়েল মিয়াসহ আরও অনেকে।

এ বিষয়ে আবুল কালাম বলেন, “এটি নিঃসন্দেহে একটি মহৎ কাজ। মানুষের উপকারে আসতে পেরে খুব ভালো লাগছে। রাস্তাটি এতটাই খারাপ অবস্থায় ছিল যে চলাচল করাই কষ্টকর হয়ে পড়েছিল। এখন রাস্তা পরিষ্কার হওয়ায় মানুষ স্বস্তিতে চলাচল করতে পারছে। বিশেষ করে শিক্ষার্থীদের আর দুর্ভোগ পোহাতে হবে না।”

খালেদ হাসান বলেন, “প্রায় এক মাস ধরে রাস্তাটির বেহাল অবস্থা ছিল। বৈশাখী খড় পচে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছিল। আমরা নিজেরাও কষ্ট করে চলাফেরা করছিলাম। তাই কারো অপেক্ষা না করে নিজেই প্রায় ৫০০ মিটার রাস্তার ময়লা পরিষ্কারের কাজে নেমে পড়ি। পরে আমাকে দেখে আরও কয়েকজন এগিয়ে আসেন।”

তিনি আরও বলেন, “সমাজের ভালো কাজের জন্য কারো অপেক্ষা করা উচিত নয়। একজন উদ্যোগ নিলে অন্যরাও সাহস পায়। এভাবেই সমাজ বদলে যেতে পারে। কারণ সব কাজ সরকারের নয়, আমাদের নিজেদের দায়িত্বও রয়েছে সমাজকে পরিষ্কার ও সুন্দর রাখা।”

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী