মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা-এর ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১ কোটি ৪২ লাখ ৮৩ হাজার ৪৭৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার (২০ মে) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত উন্মুক্ত বাজেট ঘোষণা সভায় বাজেট উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া এবং সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাছুম বিল্লাহ।

ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ১ কোটি ৪২ লাখ ৮৩ হাজার ৪৭৫ টাকা এবং মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৩৯ লাখ ৩২ হাজার ৯০৮ টাকা। এতে উদ্বৃত্ত রাখা হয়েছে ৩ লাখ ৫০ হাজার ৫৬৭ টাকা।

বাজেট ঘোষণা সভায় বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাসিম, ইউপি সদস্য মোঃ আব্দুল কাইয়ূম, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম-এর আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, সাংবাদিক মোঃ মুকিম উদ্দিন এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক রূপক রাজ বৈদ্য।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য কামরুজ্জামান, মসিক আহমদ, জসীমউদ্দিন মিন্টু, মাহবুবুল হাসান মোহন, সাদিক আলম, মহিলা সদস্য হুসনারা বেগম রিসনারা ও স্বপ্না রানী, হিসাবরক্ষক ইফতেখার আলম রানা, কালেক্টর জিতেন্দ্র দেবনাথ, সমাজসেবক রফিক মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় উন্নয়ন, জনসেবা ও সুশাসন নিশ্চিত করতে বাস্তবভিত্তিক বাজেট বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী