মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

ক্লুলেস ছিনতাই মামলার রহস্য উদঘাটন, শ্রীমঙ্গলে মূল আসামি আটক

শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে এক পেশাদার ছিনতাইকারী গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল, নগদ টাকা, মোবাইল ফোন, পার্স ও ব্যাগসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।

মাননীয় সিলেট রেঞ্জের ডিআইজি ও মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় শ্রীমঙ্গল থানা পুলিশ চুরি, ছিনতাই প্রতিরোধ এবং মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করে আসছে।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় একটি সংঘবদ্ধ ছিনতাই চক্র মোটরসাইকেল ব্যবহার করে নির্জন স্থানে মহিলাদের স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনতাই করে আসছিল। গত ৩ মে ২০২৬ তারিখে শ্রীমঙ্গল থানার রূপসপুর এলাকায় অনুরূপ একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ঘটনার পরপরই শ্রীমঙ্গল থানার এসআই মো. মহিবুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান শুরু করে। ক্লুলেস এই ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তি ব্যবহার এবং দীর্ঘ অনুসন্ধানের মাধ্যমে ছিনতাই চক্রের অবস্থান শনাক্ত করা হয়।

পরবর্তীতে ১৮ মে ২০২৬ তারিখ ভোর ৪টা ৩০ মিনিটে সিলেট শহরের জালালাবাদ থানার আখালিয়া গেইট এলাকার একটি নির্জন বাসা থেকে চক্রের মূল হোতা খালেদ আহমেদ (৩৪)-কে গ্রেফতার করা হয়। তিনি গোলাপগঞ্জ উপজেলার গৌরাবাড়ি গ্রামের বাসিন্দা, পিতা বাশির মিয়া।

গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট, নগদ টাকা, মোবাইল ফোন, পার্স ও ব্যাগ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামি সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় ছিনতাই কার্যক্রমে জড়িত ছিল এবং তার একাধিক সহযোগী রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমন করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী