বুধবার, ২০ মে ২০২৬
বুধবার, ২০ মে ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট সীমান্তে গোলাগুলি : বিজিবির নজরদারি বৃদ্ধি, সতর্ক থাকার নির্দেশ ভারত থেকে বেন্ডিস করিমের ‘রিমোট কন্ট্রোল’ - উজানীনগরের বিলাসবহুল বাড়িতে চলত নারী পাচারের কারবার জগন্নাথপুরে ১২টি অস্থায়ী পশুর হাটের অনুমতির আবেদন টর্চলাইটের আলোয় রাতের আঁধারে চলে 'পাস' বাণিজ্য - হাজীপুরে বালু সন্ত্রাসীদের তাণ্ডব অস্ট্রেলিয়ায় বাংলাদেশি পরিবারে ভয়াবহ ট্র্যাজেডি, স্ত্রী-দুই সন্তান হত্যায় স্বামী আটক পাট খাতকে ৭ বিলিয়ন ডলারের শিল্পে উন্নীত করার লক্ষ্য সরকারের: পাটমন্ত্রী এ্যাপ ভিত্তিক সেবায় ভূমি কেলেঙ্কারি থেকে পরিত্রাণ পাবেন জনগণ: প্রবাসী কল্যাণমন্ত্রী প্রাথমিক শিক্ষা পদকে মনোনীত কুদ্দুছ: শিক্ষাক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত শান্তিগঞ্জে ভূমিসেবা মেলা ও সচেতনতামূলক সভার উদ্বোধন ক্লুলেস ছিনতাই মামলার রহস্য উদঘাটন, শ্রীমঙ্গলে মূল আসামি আটক
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক: সেরা চার শিক্ষক পেলেন স্বীকৃতি

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ চারজন শিক্ষক শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন দুইজন প্রধান শিক্ষক এবং দুইজন সহকারী শিক্ষক

সোমবার (১৮ মে) উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম এবং সদস্য সচিব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুমদার স্বাক্ষরিত এক পত্রে এ ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষণা অনুযায়ী, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন জামালগঞ্জ সদর ইউনিয়নের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহান। শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন উত্তর ইউনিয়নের সাচনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশেন্দু রঞ্জন গোস্বামী।

এছাড়া শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন একই ইউনিয়নের ধানুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. খাতিবুন নেছা এবং শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন সাচনা বাজার ইউনিয়নের নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়ন্ত পাল।

শ্রেষ্ঠ নির্বাচিত শিক্ষকরা প্রতিক্রিয়ায় জানান, এ স্বীকৃতি তাদের দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তারা ভবিষ্যতেও সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাবেন।

তারা বলেন, শিক্ষা কার্যক্রমকে আরও আধুনিক, কার্যকর ও ফলপ্রসূ করতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তাদের ভাষায়, “শিক্ষকতা শুধুমাত্র একটি পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব ও মানুষ গঠনের ব্রত। এই সম্মান আমাদের আরও ভালোভাবে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে এবং শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যম যোগ করবে।”

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুমদার বলেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, সৃজনশীলতা ও নিয়মিত কর্মদক্ষতার মূল্যায়নের ভিত্তিতে উপজেলা শিক্ষা পদক কমিটির যাচাই-বাছাই শেষে এই পদক প্রদান করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের স্বীকৃতি অন্য শিক্ষকদেরও আরও দায়িত্বশীল ও উদ্যমী হয়ে কাজ করতে উৎসাহিত করবে।

এই সম্পর্কিত আরো

সিলেট সীমান্তে গোলাগুলি : বিজিবির নজরদারি বৃদ্ধি, সতর্ক থাকার নির্দেশ

ভারত থেকে বেন্ডিস করিমের ‘রিমোট কন্ট্রোল’ উজানীনগরের বিলাসবহুল বাড়িতে চলত নারী পাচারের কারবার

জগন্নাথপুরে ১২টি অস্থায়ী পশুর হাটের অনুমতির আবেদন

টর্চলাইটের আলোয় রাতের আঁধারে চলে 'পাস' বাণিজ্য হাজীপুরে বালু সন্ত্রাসীদের তাণ্ডব

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি পরিবারে ভয়াবহ ট্র্যাজেডি, স্ত্রী-দুই সন্তান হত্যায় স্বামী আটক

পাট খাতকে ৭ বিলিয়ন ডলারের শিল্পে উন্নীত করার লক্ষ্য সরকারের: পাটমন্ত্রী

এ্যাপ ভিত্তিক সেবায় ভূমি কেলেঙ্কারি থেকে পরিত্রাণ পাবেন জনগণ: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রাথমিক শিক্ষা পদকে মনোনীত কুদ্দুছ: শিক্ষাক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত

শান্তিগঞ্জে ভূমিসেবা মেলা ও সচেতনতামূলক সভার উদ্বোধন

ক্লুলেস ছিনতাই মামলার রহস্য উদঘাটন, শ্রীমঙ্গলে মূল আসামি আটক