মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

দিনে অভিযান, রাতে বালু লুট: সোনাই নদীতে সক্রিয় বালুখেকো সিন্ডিকেট

সুনামগঞ্জের ছাতক উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নের সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ছাতক নৌ পুলিশ। অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার (লিস্টার) জব্দ করা হলেও রাত নামলেই আবারও শুরু হচ্ছে বালু লুটের মহোৎসব—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।

রোববার (১৭ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক নৌ পুলিশ সোনাই নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে। বিকেল ৪টার দিকে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়। তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের অভিযান শেষ হওয়ার পর রাত ১০টা থেকে ফজর পর্যন্ত নদীতে শত শত বালুবাহী নৌকার আনাগোনা অব্যাহত থাকে।

স্থানীয় ও একাধিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট সোনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচার করে আসছে। প্রতিরাতে নদী থেকে বালু উত্তোলনের কারণে আশপাশের বসতবাড়ি, ফসলি জমি ও গ্রামীণ সড়ক নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে।

অভিযোগ রয়েছে, প্রতিটি বালুবাহী নৌকা থেকে এক হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে। পাশাপাশি “রয়্যালটি”র নামে প্রতি ফুট বালুর বিপরীতে আরও ১৩ টাকা করে আদায় করা হচ্ছে বলেও স্থানীয় সূত্র দাবি করেছে।

স্থানীয় সূত্রে রয়্যালটি আদায়ের সঙ্গে ওবায়দুল্লাহ ও চান্দু নামের দুই ব্যক্তির নাম উঠে এসেছে। তবে এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য তাদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কল রিসিভ করেননি।

ছাতক নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ আনোয়ার বলেন, সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলনের ঘটনায় ইতোমধ্যে দুটি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে একটি ড্রেজার (লিস্টার) জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে কিংবা জড়িতদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মহি উদ্দীন বলেন, সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলনের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযান অব্যাহত থাকবে।

এদিকে এলাকাবাসী অবিলম্বে রাতের অভিযান জোরদার, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং নদী রক্ষায় স্থায়ী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

 

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী