মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জের সাবেক চেয়ারম্যান কুটি মিয়ার ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন

সিলেটের কোম্পানীগঞ্জ ও ছাতক অঞ্চলের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী কুটি মিয়া আর নেই। গতরাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, দুই সহোদর, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম হাজী কুটি মিয়া কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের নিজগাঁও গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন। জীবদ্দশায় তিনি এলাকায় বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও ধর্মীয় উন্নয়ন কর্মকাণ্ডে ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলেন। এছাড়া শিল্পশহর ছাতকে একজন প্রথম সারির পাথর-বালু ব্যবসায়ী হিসেবেও তাঁর বেশ সুনাম ও সুখ্যাতি ছিল। দুই উপজেলার সাধারণ মানুষের মাঝে একজন অত্যন্ত সজ্জন ও ন্যায়পরায়ণ সালিশ ব্যক্তিত্ব হিসেবে তিনি সমাদৃত ছিলেন।

আজ মরহুমের নিজ বাড়ির পাশে অবস্থিত ঐতিহ্যবাহী ‘চেয়ারম্যান মাঠে’ তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। হাফেজ মাওলানা তোরাব আলীর ইমামতিতে অনুষ্ঠিত এই জানাজায় ছাতক ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি, উলামায়ে কেরাম এবং ব্যবসায়ীসহ কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে পরম শ্রদ্ধায় সমাহিত করা হয়।

এদিকে, বিশিষ্ট এই সমাজসেবকের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুম হাজী কুটি মিয়ার আত্মার মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী মহলের পক্ষ থেকে পৃথক পৃথক শোকবার্তা দেওয়া হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী