সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সনদ বিতরণ করা হয়েছে। রবিবার (১৭ মে) দুপুর ২টায় বিদ্যালয় হলরুমে ‘বন্ধুমহল মানবকল্যাণ পরিষদ, গহরপুর, বালাগঞ্জ’-এর ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামসুল আলমের সভাপতিত্বে এবং শিক্ষক ফুজেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খলিলুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জেসমিন বেগম, শিওরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছালেহা বেগম এবং নশিওরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদা খাতুন।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ মো. হেলাল, সমাজকর্মী হাফিজ জুনেদ আহমদসহ বিদ্যালয়ের শিক্ষক খালেদা সুলতানা, মোছা. নাসরিন আক্তার, ওয়াহিদা সুলতানা, নিবেদিতা ধর, মেমতা জাহান রিমা ও রোখশানা সিদ্দিকা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এমন মহতী উদ্যোগ বর্তমান শিক্ষার্থীদের মেধা বিকাশ, সুস্থ প্রতিযোগিতা এবং উচ্চশিক্ষায় আরও বেশি উৎসাহিত করবে। প্রবাসীদের অর্থায়নে নিজ এলাকার শিক্ষার উন্নয়নে এগিয়ে আসার এই দৃষ্টান্ত সত্যিই প্রশংসনীয়।"
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের ১৮ জন কৃতি শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে বিদ্যালয়ের শিক্ষার্থী তানজিনুর রহমান আরাফাত। শুভেচ্ছা বক্তব্য প্রদান ও সমাপনী মোনাজাত পরিচালনা করেন বন্ধুমহল মানবকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুস শহীদ চৌধুরী।
সংগঠন সূত্রে জানা গেছে, এই মহতী কার্যক্রমে প্রবাস থেকে বিশেষ সহযোগিতা করেছেন পরিষদের সভাপতি আব্দুল মকসুদ, সহসভাপতি মো. ছালিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুজন আহমদ, সহসাংগঠনিক সম্পাদক রুহেল আহমদ ও দাতা সদস্য কামরান আহমদ। দেশে অনুষ্ঠানটি বাস্তবায়নে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জাফর আহমদ মিন্টু, সহসভাপতি মামুদ মোস্তাদি খাঁন, মো. লিয়াকত আলী, সহসাধারণ সম্পাদক মো. রমুজ আহমদ, অর্থ সম্পাদক সমছু মিয়া, সহসাংগঠনিক সম্পাদক শেফাক আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক মো. আনছার আলী প্রমুখ।