মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের নির্বাচন ২১ জুন

বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন (বিটিইএসএ)-এর ২০২৬-২০২৮ মেয়াদের কেন্দ্রীয় ত্রি-বার্ষিক নির্বাচনের মহোৎসব শুরু হতে যাচ্ছে। আগামী ২১ জুন (শনিবার) দেশের ১৫৭টি চা বাগানে একযোগে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সারাদেশের মোট ২ হাজার ১৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

রবিবার (১৭ মে) বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের গুহ রোডে অবস্থিত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনার জন্য গঠিত সাব-কমিটির সদস্য সচিব মো. ছালিক মিয়া গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এই তফসিল ঘোষণা করেন।

তফসিল ঘোষণা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক মো. আব্দুল বশির, সদস্য বিপিন উপাধ্যায়, মো. ইউনুছ আলী এবং মো. মোস্তাফিজুর রহমান মহসিন।

ঘোষিত তফসিল অনুযায়ী, গত ১১ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২৬ মে এবং ৩১ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২ জুন। এরপর ৪ জুন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২১ জুন শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

নির্বাচন সাব-কমিটি সূত্রে জানা গেছে, এই নির্বাচনে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার ও সমাজসেবা সম্পাদক এবং শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদকসহ মোট ৯টি কেন্দ্রীয় পদে ভোটযুদ্ধ হবে।

এর পাশাপাশি দেশের ১২টি চা অঞ্চলের আঞ্চলিক প্রতিনিধি নির্বাচনের ভোটও একই সাথে অনুষ্ঠিত হবে। অঞ্চলগুলো হলো— নর্থ সিলেট অঞ্চল, দলই অঞ্চল, বালিশিরা পূর্বাঞ্চল, বালিশিরা পশ্চিমাঞ্চল, বালিশিরা উত্তরাঞ্চল, মনু অঞ্চল, লস্করপুর পূর্বাঞ্চল, লস্করপুর পশ্চিমাঞ্চল, লস্করপুর উত্তরাঞ্চল, জুড়ী অঞ্চল, লংলা অঞ্চল এবং চিটাগাং অঞ্চল।

সংগঠনের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে কেন্দ্রীয় কমিটির ৯ জন এবং ১২টি অঞ্চলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের ২৪ জনসহ সর্বমোট ৩৩ জন প্রতিনিধি নির্বাচিত করবেন।

নির্বাচনকে কেন্দ্র করে দেশের চা বাগানগুলোতে ইতোমধ্যে ব্যাপক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শুরু হয়ে গেছে জোর প্রচার-প্রচারণা। সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, বরাবরের মতোই এবারও অত্যন্ত শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী