মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

অপরাধ দমনে কঠোর অবস্থানের ঘোষণা এসএমপি কমিশনারের

মানবপাচার, ইভটিজিং, চাঁদাবাজি ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন আব্দুল কুদ্দুস চৌধুরী। তিনি বলেছেন, অপরাধ দমনে সিলেট মহানগর পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে এবং কোনো সোর্সের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার (১৬ মে) দুপুরে নগরীর সারদা স্মৃতি হল প্রাঙ্গণে কোতোয়ালী মডেল থানার উদ্যোগে আয়োজিত ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় পুলিশ কমিশনার বলেন, সৃষ্টিকর্তার কাছে আমি সবসময় এই প্রার্থনা করি, আমাকে যেন মজলুম থেকে জালিমের কাতারে না নেন।

তিনি আরও বলেন, ১৭ বছর আমি মজলুমের কাতারে ছিলাম। অনেক অন্যায় ও নির্যাতনের শিকার হয়েছি। আমাকে প্রমোশন দেওয়া হয়নি। আট বছরের জুনিয়রকে আমার মাথার ওপর বসিয়ে দেওয়া হয়েছে। তবে কারও বিরুদ্ধে আমার ব্যক্তিগত ক্ষোভ নেই। আইনি কাঠামোর মধ্যেই অপরাধীর বিচার করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) দেবাশীষ দাস এবং কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাইনুল জাকির প্রমুখ।

উন্মুক্ত এই অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা পুলিশের সাম্প্রতিক কার্যক্রমের প্রশংসা করার পাশাপাশি ছিনতাই, চুরি, ইভটিজিং, কিশোর গ্যাং, যানজট এবং জনদুর্ভোগের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী