মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারে খেলার মাঠে বন্ধুর হাতে বন্ধুর মৃত্যু

সিলেটের বিয়ানীবাজারে খেলাধুলাকে কেন্দ্র করে তুচ্ছ বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে সিয়াম আহমদ (১২) নামের এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ দক্ষিণ পাড়িয়া বহর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সিয়াম আহমদ ওই গ্রামের আবদুল শুক্কুর মরলের ছেলে। অভিযুক্ত তামিম আহমদ (১৪) একই এলাকার কয়েছ আহমদের ছেলে। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে গ্রামের খেলার মাঠে কয়েকজন কিশোর একসঙ্গে খেলাধুলা করছিল। এ সময় তুচ্ছ বিষয় নিয়ে সিয়াম ও তামিমের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে তামিম ধারালো ছুরি দিয়ে সিয়ামকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় সিয়াম মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে আসে। তবে আঘাত গুরুতর হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। একটি তুচ্ছ বিরোধ কীভাবে ভয়াবহ পরিণতির দিকে গড়ালো, তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত কিশোরকে আটকের চেষ্টা চলছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী