বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট রেলওয়ে স্টেশনে কুড়িয়ে পাওয়া সেই ‘স্বপ্না’র রাজকীয় বিয়ে কলকলিয়া-তেলিকোনা-চন্ডিডহর সড়ক ও জগদীশপুর সেতুর বেহাল দশা কামারখাল উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক সংকটে ভোগান্তিতে জনসাধারণ শ্রীমঙ্গলে হাওরে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের জড়িত এসআইকে প্রত্যাহার - পুলিশের ভিজিটিং কার্ডে আসছে ভারতীয় গরুর চালান নতুন করে ভর্তি ৯২ - সিলেটে হামের উপসর্গে একদিনে প্রাণ গেল ৩ শিশুর এক চোখের দৃষ্টি হারিয়েছেন কারাবন্দি ইমরান খান আমাদের ন্যায্য অধিকারটা আমাদেরই আদায় করে নিতে হবে: বিশ্বনাথে মাহফুজা হান্নান এমপি কুলাউড়ায় শওকতুল ইসলাম এমপি - নারী শিক্ষার উন্নয়নে বিএনপি সরকার সবসময় কাজ করেছে শান্তিগঞ্জে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করলেন এমপি কয়ছর আহমদ
advertisement
সিলেট বিভাগ

কলকলিয়া-তেলিকোনা-চন্ডিডহর সড়ক ও জগদীশপুর সেতুর বেহাল দশা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা উপজেলার কলকলিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম কলকলিয়া–তেলিকোনা-চন্ডিডহর সড়ক ও জগদীশপুর সেতুর বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী, শিক্ষার্থী, যানবাহন চালক ও সাধারণ যাত্রীরা।

বিশেষ করে চন্ডিডহর খেয়াঘাট থেকে শুরু করে কলকলিয়া এলাকা পর্যন্ত সড়কের বিভিন্ন অংশ নাজুক হয়ে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় সেতুটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

জানা যায়, সেতুর ফাইলিং কাজের জন্য কিছু পাকা পিলার নির্মাণ করা হলেও হঠাৎ করেই কাজ বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও পুনরায় কাজ শুরু না হওয়ায় জনদুর্ভোগ আরও বেড়েছে।

সামান্য বৃষ্টিতেই সড়কে সৃষ্টি হচ্ছে কাদা ও জলাবদ্ধতা। ফলে পথচারী, যানবাহন চালক এবং স্কুল-কলেজ-মাদ্রাসাগামী শিক্ষার্থীদের প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে চলাচল করছে।

স্থানীয়দের অভিযোগ, অসম্পূর্ণ অবস্থায় কাজ ফেলে রাখার কারণ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

কলকলিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আঞ্জুর আলী বলেন, সেতুর কাজের জন্য কয়েকটি রড ও সিমেন্টের পাকা পিলার তৈরি করে শ্রমিকরা চলে যায়। কয়েক মাস পর আবার এসে আরও কিছু পিলার তৈরি করে মাটিতে ফেলে রেখে চলে গেছে। ঠিকাদার কে, তা আমরা জানি না। আমরা জগন্নাথপুর উপজেলা প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করছি।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জগন্নাথপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য জুনেদ আহমদ বলেন, চন্ডিডহর-কলকলিয়া সড়কের বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

এলাকাবাসী দ্রুত সড়ক ও সেতুর সংস্কার কাজ সম্পন্ন করতে সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, বর্তমান সরকার ও সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সম্পর্কিত আরো

সিলেট রেলওয়ে স্টেশনে কুড়িয়ে পাওয়া সেই ‘স্বপ্না’র রাজকীয় বিয়ে

কলকলিয়া-তেলিকোনা-চন্ডিডহর সড়ক ও জগদীশপুর সেতুর বেহাল দশা

কামারখাল উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক সংকটে ভোগান্তিতে জনসাধারণ

শ্রীমঙ্গলে হাওরে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের

জড়িত এসআইকে প্রত্যাহার পুলিশের ভিজিটিং কার্ডে আসছে ভারতীয় গরুর চালান

নতুন করে ভর্তি ৯২ সিলেটে হামের উপসর্গে একদিনে প্রাণ গেল ৩ শিশুর

এক চোখের দৃষ্টি হারিয়েছেন কারাবন্দি ইমরান খান

আমাদের ন্যায্য অধিকারটা আমাদেরই আদায় করে নিতে হবে: বিশ্বনাথে মাহফুজা হান্নান এমপি

কুলাউড়ায় শওকতুল ইসলাম এমপি নারী শিক্ষার উন্নয়নে বিএনপি সরকার সবসময় কাজ করেছে

শান্তিগঞ্জে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করলেন এমপি কয়ছর আহমদ