মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

আমাদের ন্যায্য অধিকারটা আমাদেরই আদায় করে নিতে হবে: বিশ্বনাথে মাহফুজা হান্নান এমপি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহফুজা হান্নান বলেছেন, “আমরা গ্রামে থাকি বলে আমরা অবহেলিত নই। আমাদের ন্যায্য অধিকার আমাদেরই আদায় করে নিতে হবে। সমাজের যেসব সমস্যা রয়েছে, সেগুলো তুলে ধরে সমাধানের পথ বের করতে হবে। তবেই দেশ ও জাতি উন্নতির শিখরে পৌঁছাবে।”

বুধবার (১৩ মে) দুপুরে বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়াম এ বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ বিশ্বনাথ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “ইসলামী আন্দোলন আমাদের কোরআন ও হাদিসের শিক্ষা দিয়েছে। সেই শিক্ষাকে শুধু ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ না রেখে সমাজের প্রতিটি স্তরে বাস্তবায়নের জন্য সবাইকে কাজ করতে হবে। আমি ছিলাম, আছি এবং ভবিষ্যতেও আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। এজন্য সকলের দোয়া কামনা করছি।”

বিশ্বনাথ উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি খাদিজা বেগম লাইলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহিমা খানম হেপী, সিলেট জেলা জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি রোজিনা বেগম ও মাহবুবা জেসমিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের দায়িত্বশীল হাছনা বেগম, বিলকিস বেগম, রেহেনা বেগম, রেহেনা সুলতানা, ইসলামী ছাত্রী সংস্থার সভাপতি ইভা বেগম, তাহমিনা বেগমসহ উপজেলা ও পৌর জামায়াতের মহিলা বিভাগের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর জামায়াতের মহিলা বিভাগের দায়িত্বশীল খাদিজা আক্তার।

এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায়ও বক্তব্য দেন সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা হান্নান।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী