বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি ফেলোশিপ পেলেন সবুজ সিলেটের আজাদ সিলেটে দুর্গাপূজায় আতশবাজি বন্ধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা: ডিসি সিলামে রাসেল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার সুনামগঞ্জে ‘ভোট চুরি’ নিয়ে বিক্ষোভ, ফের আটক রাহুল-প্রিয়াঙ্কা শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে সিলেট জেলা ও মহানগর যুবদলের শ্রদ্ধা বাঁশঝাড়ে মিলল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি বিয়ানীবাজারে ৩৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক সিলেটে ১৩ জিপি-পিপিসহ ১২১ আইন কর্মকর্তা নিয়োগ এশিয়ার পর্যটন প্রচারণায় বাংলাদেশের নেতৃত্ব, রাষ্ট্রদূত ডাল্টন জহির সৌদিতে ‘বিক্রি’, দেশে ফিরতে আকুতি জানানো রেহেনা ফিরছেন বৃহস্পতিবার
advertisement
সিলেট বিভাগ

কমলগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে সেরা নুজহাত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা উপজেলার শমশেরনগরের হাজী মোঃ উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভাগীয় পর্যায়ে সেরা ১০০ শিক্ষার্থীর মধ্যে স্থান অর্জন করেছে ছাত্রী নুজহাত হাসান।

জানা যায়, আর্ট বাংলাদেশ এর ব্যানারে সরকারিভাবে দেশব্যাপী আয়োজিত স্কুল পর্যায়ের অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় নুজহাত। সে প্রথমে উপজেলা ও জেলা পর্যায়ে সাফল্য অর্জনের পর সিলেট বিভাগীয় পর্যায়েও সেরা ১০০ জনের মধ্যে স্থান করে নেয়।

নুজহাত হাসান স্থানীয় দৈনিক দৈনিক যায়যায়দিন পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি কামরুল হাসান মারুফের মেয়ে। তার এ অর্জনে পরিবার, বিদ্যালয় ও স্থানীয় এলাকাজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

প্রতিক্রিয়ায় নুজহাত হাসান জানায়, আমি খুবই আনন্দিত। এ বছর আমার প্রস্তুতি তুলনামূলক কম ছিল। আগামী বছরে আরও ভালোভাবে প্রস্তুতি নিয়ে জাতীয় পর্যায়ে ভালো কিছু করার চেষ্টা করবো।

একই বিদ্যালয়ের সহপাঠী নাফিছা ও নুসরাতসহ অন্যান্য শিক্ষার্থীরা জানায়, নুজহাতের এ সাফল্যে তারা গর্বিত। তারা বলেন, এ অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য বড় সম্মান ও সুনাম বয়ে এনেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিক বলেন, নুজহাতের এই সাফল্য বিদ্যালয়ের জন্য গৌরবের। আমরা আশা করি, ভবিষ্যতে সে জাতীয় পর্যায়েও কৃতিত্ব অর্জন করবে।

▐ এই সম্পর্কিত আরো

অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি ফেলোশিপ পেলেন সবুজ সিলেটের আজাদ

সিলেটে দুর্গাপূজায় আতশবাজি বন্ধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা: ডিসি

সিলামে রাসেল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার সুনামগঞ্জে

‘ভোট চুরি’ নিয়ে বিক্ষোভ, ফের আটক রাহুল-প্রিয়াঙ্কা

শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে সিলেট জেলা ও মহানগর যুবদলের শ্রদ্ধা

বাঁশঝাড়ে মিলল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি

বিয়ানীবাজারে ৩৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক

সিলেটে ১৩ জিপি-পিপিসহ ১২১ আইন কর্মকর্তা নিয়োগ

এশিয়ার পর্যটন প্রচারণায় বাংলাদেশের নেতৃত্ব, রাষ্ট্রদূত ডাল্টন জহির

সৌদিতে ‘বিক্রি’, দেশে ফিরতে আকুতি জানানো রেহেনা ফিরছেন বৃহস্পতিবার