মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

সিলেটে এবার ‘সংঘবদ্ধ ধর্ষণের’ শিকার মাজার জিয়ারতে আসা নারী

সিলেট নগরীতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ওলীকুল শিরোমণি শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে আসা এক নারী। এ ঘটনায় ২ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। এ ঘটনায় আরো একজন পলাতক রয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। ভুক্তভোগী নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

র‌্যাব-৯ সূত্র জানায়, ভুক্তভোগী নারী সাতক্ষীরা জেলার বাসিন্দা। তিনি ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত। ধর্মীয় উদ্দেশ্যে তিনি সিলেটের শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের জন্য আসেন।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, সোমবার (১১ মে) দিবাগত রাতে শাহপরাণ এলাকায় এক ব্যক্তি প্রথমে ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কথা বলেন। পরে তাকে ভুল বুঝিয়ে নগরীর লোহারপাড়া এলাকার একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই অবস্থান করা কয়েক ব্যক্তি এবং আরো কিছু সিএনজিচালিত অটোরিকশার চালক মিলে ভুক্তভোগীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর সকালে ভুক্তভোগী পাশের ভাড়াটিয়াদের কাছে বিষয়টি জানালে স্থানীয়রা র‌্যাবকে খবর দেন। পরে র‌্যাব-৯ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ২ জনকে আটক করে। অভিযানে একটি অটোরিকশা ও একটি ধারালো অস্ত্র (ছুরি) জব্দ করা হয়। তবে আটকদের নাম-পরিচয় প্রকাশ করেনি র‌্যাব-৯।

র‌্যাব-৯-এর সিপিএস কম্পানি কমান্ডার মেজর সাদমান বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ভুক্তভোগীর বক্তব্যের সঙ্গে তাদের দেওয়া তথ্যও মিলেছে। পলাতক একজন অটোরিকশাচালককে গ্রেফতারের চেষ্টা চলছে।’

ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘চিকিৎসা শেষে আইনি প্রক্রিয়া অনুসরণ করে মামলা দায়ের করা হবে এবং আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অতীত অপরাধের তথ্য যাচাই করা হচ্ছে। পুরো চক্রটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।’

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী