মঙ্গলবার, ১২ মে ২০২৬
মঙ্গলবার, ১২ মে ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই বাজারে অস্থিরতা: বিরোধীদলীয় নেতা বাজার নিয়ন্ত্রণে ৫ কোটি ব্যারেল তেল ঋণ দিচ্ছে যুক্তরাষ্ট্র শেয়ারবাজারসহ আর্থিক খাত শক্তিশালী করতে কাজ চলছে: অর্থমন্ত্রী ক্ষমতায় বসেই ৭ শতাধিক মদের দোকান বন্ধের নির্দেশ বিজয়ের ডলারের বিপরীতে ইতিহাসের সর্বনিম্নে ভারতীয় রুপি হরমুজ প্রণালির নিরাপত্তা বৈঠকে যোগ দিচ্ছে দক্ষিণ কোরিয়া চীন সফরে ট্রাম্পের সঙ্গী হচ্ছেন মাস্ক-কুকসহ শীর্ষ ব্যবসায়ীরা যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরান: গালিবাফের হুঁশিয়ারি ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় ইইউর সম্মতি সেরা খেলোয়াড়ের জন্য নতুন পুরস্কার আনছে বিসিবি
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে নারীসহ তিন ডাকাত আটক

সুনামগঞ্জ সদর উপজেলায় ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে এক ব্যক্তির পথরোধ করে অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে এক নারীসহ তিন ডাকাতকে আটক করেছে স্থানীয় জনতা ও পুলিশ।

রোববার (১০ মে) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার লালপুর ব্রিজ সংলগ্ন নির্জন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর এলাকার শহীদ মিয়া ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফিরছিলেন। পথে লালপুর ব্রিজের নিকটবর্তী নির্জন স্থানে পৌঁছালে একদল ডাকাত তার পথরোধ করে অতর্কিত হামলা চালিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এসময় শহীদ মিয়ার চিৎকারে আশপাশের লোকজন ও কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট মনিরুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে এগিয়ে আসেন। পরে স্থানীয়দের সহায়তায় পালানোর চেষ্টাকালে তিন ডাকাতকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জ পৌর শহরের আরফিননগর এলাকার আব্দুল মুছাব্বিরের ছেলে এনামুল হক বাদশা (৩৫), তেঘরিয়া পুকুরপাড় এলাকার নুরমান রশিদের ছেলে শামিনুর ইসলাম শিমুল (২০) এবং উত্তর আরফিননগর এলাকার জমির হোসেনের স্ত্রী নিকতারা বেগম (৩২)। পুলিশের তথ্য অনুযায়ী, এনামুল হক বাদশার বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে।

ঘটনার খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ (পিপিএম)-এর নির্দেশনায় এসআই আশরাফ ও এসআই জহিরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে।

পুলিশ জানায়, এনামুল হক বাদশার কাছ থেকে একটি চাকু, শামিনুর ইসলাম শিমুলের কাছ থেকে একটি সুইচ গিয়ার এবং নিকতারা বেগমের কাছ থেকে আক্রান্ত ব্যক্তির চোখে নিক্ষেপের উদ্দেশ্যে রাখা প্রায় ২০০ গ্রাম গুঁড়া মরিচ জব্দ করা হয়েছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ জানান, আটককৃতরা একটি পেশাদার ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় অপরাধ দমনে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

এই সম্পর্কিত আরো

মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই বাজারে অস্থিরতা: বিরোধীদলীয় নেতা

বাজার নিয়ন্ত্রণে ৫ কোটি ব্যারেল তেল ঋণ দিচ্ছে যুক্তরাষ্ট্র

শেয়ারবাজারসহ আর্থিক খাত শক্তিশালী করতে কাজ চলছে: অর্থমন্ত্রী

ক্ষমতায় বসেই ৭ শতাধিক মদের দোকান বন্ধের নির্দেশ বিজয়ের

ডলারের বিপরীতে ইতিহাসের সর্বনিম্নে ভারতীয় রুপি

হরমুজ প্রণালির নিরাপত্তা বৈঠকে যোগ দিচ্ছে দক্ষিণ কোরিয়া

চীন সফরে ট্রাম্পের সঙ্গী হচ্ছেন মাস্ক-কুকসহ শীর্ষ ব্যবসায়ীরা

যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরান: গালিবাফের হুঁশিয়ারি

ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় ইইউর সম্মতি

সেরা খেলোয়াড়ের জন্য নতুন পুরস্কার আনছে বিসিবি