মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কাজ করছেন : বিশ্বনাথে হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, দেশের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিকভাবে কাজ করছেন। ইতোমধ্যে রাস্তা, কালভার্ট, স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হয়েছে। বাজেট বরাদ্দ এলে সবাইকে সঙ্গে নিয়ে জনস্বার্থে কাজ করা হবে।

সোমবার সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল এলাকায় সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের ২০০ অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় বাসিয়া নদীর সীমানা নির্ধারণ ছাড়াই খনন কাজের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, এ নিয়ে ইতোমধ্যে প্রশাসন ও জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা হয়েছে। নদীর সীমানা নির্ধারণ ও খনন প্রকল্পের জন্য প্রয়োজনীয় তহবিল রয়েছে। পানি কমে গেলে উদ্যোগ নিয়ে কাজ শুরু করা হবে। পাশাপাশি রেজুলেশন অনুযায়ী অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।

তিনি আরও বলেন, “আমাদের প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষার বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন। পরিবেশ ধ্বংসকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।”

বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলছুম রুবির সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান ও যুবদল নেতা রুমেল আলীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংযুক্ত আরব আমিরাতের ঢাকাস্থ দূতাবাস ও বিদেশি সহায়তা অফিসের পরিচালক রাশেদ আল-মাইল আল-জাবি এবং বাংলাদেশ এডুকেশন অ্যান্ড টেকনোলজি সোসাইটির চেয়ারম্যান মুহাম্মদ এনামুল হক খন্দকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্বাস আলী, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাজমুল ইসলাম রুহেল, যুগ্ম সম্পাদক মনির মিয়া, বিএনপি নেতা জয়নাল আবেদীন, যুক্তরাষ্ট্র প্রবাসী মুজিব আহমদ মনির, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এটিএম নূর উদ্দিন, বিএনপি নেতা বাদশা মিয়া, রফিকুল আলম ইকবাল, মতছির আলী, মাহতাব উদ্দিন, হারিছ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুসলিম আলী, যুবদল নেতা আব্দুল কাইয়ুম, জাহাঙ্গীর আলম, আব্দুল আহাদ, আফতাব উদ্দিন, তারেক আহমদ, জাকির হোসেন, মাসুক মিয়া, নজরুল ইসলাম, সুলতান মারজান, মহিলা দলের নেত্রী ঝুমুর সুলতানা, নুরুন নাহার ইয়াছমিন, স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ আলী শিপলু, ছাত্রদল নেতা সাফি আহমেদ, আলমগীর ও আফজল হোসেন।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী