বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি ফেলোশিপ পেলেন সবুজ সিলেটের আজাদ সিলেটে দুর্গাপূজায় আতশবাজি বন্ধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা: ডিসি সিলামে রাসেল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার সুনামগঞ্জে ‘ভোট চুরি’ নিয়ে বিক্ষোভ, ফের আটক রাহুল-প্রিয়াঙ্কা শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে সিলেট জেলা ও মহানগর যুবদলের শ্রদ্ধা বাঁশঝাড়ে মিলল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি বিয়ানীবাজারে ৩৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক সিলেটে ১৩ জিপি-পিপিসহ ১২১ আইন কর্মকর্তা নিয়োগ এশিয়ার পর্যটন প্রচারণায় বাংলাদেশের নেতৃত্ব, রাষ্ট্রদূত ডাল্টন জহির সৌদিতে ‘বিক্রি’, দেশে ফিরতে আকুতি জানানো রেহেনা ফিরছেন বৃহস্পতিবার
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ার রবিরবাজারে মিনি ইনডোর স্টেডিয়ামের উদ্বোধন

মৌলভীবাজারের কুলাউড়ায় ক্রীড়া ও যুব উন্নয়নের লক্ষ্যে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন ‘গোলবক্স ইনডোর মিনি স্টেডিয়াম এর যাত্রা শুরু হয়েছে।

শুক্রবার (৮মে) বিকেলে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের উত্তর রবিরবাজারে উক্ত মিনি ইনডোর স্টেডিয়ামের শুভ উদ্বোধন করেন আলহাজ্ব শওকতুল ইসলাম শকু এমপি।

এসময় তিনি বলেন, বর্তমান সরকার ক্রীড়া উন্নয়নের জন্য কাজ করছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে কুলাউড়া উপজেলা সকল খেলার মাঠ উন্নয়ন ও সরকারি মিনি স্টেডিয়ামের কাজ শুরু হবে। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে নির্মিত এই মিনি ইনডোর স্টেডিয়াম ক্রীড়া উন্নয়নে অনেক ভূমিকা রাখবে।

সমাজসেবক আহমদ মাহমুদুজ্জামান ডিপুর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সম্পাদক আহমেদ উর রহমান খাঁন মুরাদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, ভূকশিমইল ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান আজিজুর রহমান মনির, বিএনপি নেতা শামীম আহমদ চৌধুরী, আলমগীর হোসেন ভূইয়া, সমাজ সেবক তোফায়েল চৌধুরী, আহমেদ মাসুদুজ্জামান প্রমুখ।

ইনডোর স্টেডিয়ামের উদ্যোক্তা ডা: রাহাত, মানতাহিদ জামান মান্তা, সৈয়দ সাবলু, মুহিত চৌধুরী জানান, কুলাউড়ায় এই প্রথম প্রায় ৪০-৪৫ লক্ষ টাকা ব্যয়ে ইনডোর স্টেডিয়ামটি নির্মিত হয়েছে। সারা বছর এই স্টেডিয়ামে ক্রিকেট, ফুটবল, দাবা, ব্যাডমিন্টন, ভলিবল, কাবাডিসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্ট চলবে। এছাড়া আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই মিনি স্টেডিয়ামটি ক্রীড়া প্রতিযোগিতা ও খেলোয়াড়দের প্রশিক্ষণ কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

▐ এই সম্পর্কিত আরো

অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি ফেলোশিপ পেলেন সবুজ সিলেটের আজাদ

সিলেটে দুর্গাপূজায় আতশবাজি বন্ধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা: ডিসি

সিলামে রাসেল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার সুনামগঞ্জে

‘ভোট চুরি’ নিয়ে বিক্ষোভ, ফের আটক রাহুল-প্রিয়াঙ্কা

শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে সিলেট জেলা ও মহানগর যুবদলের শ্রদ্ধা

বাঁশঝাড়ে মিলল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি

বিয়ানীবাজারে ৩৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক

সিলেটে ১৩ জিপি-পিপিসহ ১২১ আইন কর্মকর্তা নিয়োগ

এশিয়ার পর্যটন প্রচারণায় বাংলাদেশের নেতৃত্ব, রাষ্ট্রদূত ডাল্টন জহির

সৌদিতে ‘বিক্রি’, দেশে ফিরতে আকুতি জানানো রেহেনা ফিরছেন বৃহস্পতিবার