মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ ‘মেধা বিকাশ ও শিক্ষামুখী কার্যক্রমে ছাত্রদল সচেষ্ট’—বিয়ানীবাজারে এমপি এমরান শাল্লার হাওর-জলাশয়ে ২৬৩ কেজি পোনামাছ অবমুক্ত চাকরি থেকে বরখাস্ত সিলেট রেঞ্জে সংযুক্ত থাকা মেহেদী হাসান সুনামগঞ্জে মিছিলে নেতৃত্ব - সিলেট থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাদ আটক জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে প্রশাসনের সভা জামালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল শান্তিগঞ্জে এডিস মশা নিধনে জয়কলস ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযান ছাতকে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৬
advertisement
সিলেট বিভাগ

ছাতকে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৬

সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের বড় মায়েরকুল গ্রামে ভূমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ ছয়জন আহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গ্রামের উভয় পক্ষের বসতবাড়ির আঙিনায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বড় মায়েরকুল গ্রামের মৃত নুর হকের ছেলে হাফিজ আব্দুল আজিজের পরিবারের সঙ্গে একই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বিরের পরিবারের দীর্ঘদিন ধরে ভূমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে স্থানীয় মুরব্বিদের মধ্যস্থতায় কয়েক দফা বৈঠকও হয়েছে বলে জানান স্থানীয়রা। তবে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও পরবর্তীতে বিষয়টি নিয়ে আবারও উত্তেজনা দেখা দেয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোমবার দুপুরে পূর্ব বিরোধের জের ধরে উভয় পক্ষের লোকজনের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের নারীসহ ছয়জন আহত হন।

আহতদের মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বিরের ছেলে জাকারিয়া (২২) ও ভাতিজা সাইফুর রহমান (২১) এবং অপর পক্ষের ইব্রাহিম আলী (২৫) ও তার পরিবারের তিন নারী রয়েছেন। আহত ছয়জনকেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বিরের ভাই মোশাহিদ আলী বলেন, স্থানীয় মুরব্বিদের মাধ্যমে ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। বিরোধপূর্ণ ভূমির বিষয়ে আব্দুল মছব্বিরকে খরচমূল্য পরিশোধ করে রেজিস্ট্রি করে নেওয়ার কথা রয়েছে। মুরব্বিদের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার সময় হাফিজ আব্দুল আজিজের পক্ষের লোকজন ওই জমিতে চাষ করেন বলে তিনি দাবি করেন। এতে বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

তবে হাফিজ আব্দুল আজিজ এ অভিযোগ অস্বীকার করে বলেন, তারা বিরোধপূর্ণ জমিতে হালচাষ করেননি। নিজেদের মালিকানাধীন জমিতে হালচাষ করতে গেলে অপর পক্ষ বাধা দেয়। একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তাদের পরিবারের তিন নারীসহ চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আহত ইব্রাহিম আলী বলেন, সংঘর্ষের সময় তিনি বাড়িতে ছিলেন না। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি থামানোর চেষ্টা করছিলেন। এ সময় শালিসি করার অবস্থায় তার ওপর হামলা করা হয়েছে বলে তিনি দাবি করেন। এর আগেও তার ওপর আরও দুইবার হামলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সংঘর্ষ থামাতে তারা একাধিকবার চেষ্টা করেছেন। এ সময় ইটপাটকেলের আঘাতে তাদের কয়েকজনও আহত হন। উভয় পক্ষকে থামানোর চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে তারা জানান।

ঘটনার পর রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন উভয় পক্ষের আহতদের দেখতে যান দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শামীম আলম নোমান, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য মুহিবুর রহমান মুহিব, যুবদল নেতা আল আমিন, মিজানুর রহমান মকবুল, আশরাফ আলী ও কফিল উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ বা মামলা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

▐ এই সম্পর্কিত আরো

কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

‘মেধা বিকাশ ও শিক্ষামুখী কার্যক্রমে ছাত্রদল সচেষ্ট’—বিয়ানীবাজারে এমপি এমরান

শাল্লার হাওর-জলাশয়ে ২৬৩ কেজি পোনামাছ অবমুক্ত

চাকরি থেকে বরখাস্ত সিলেট রেঞ্জে সংযুক্ত থাকা মেহেদী হাসান

সুনামগঞ্জে মিছিলে নেতৃত্বসিলেট থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাদ আটক

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে প্রশাসনের সভা

জামালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

শান্তিগঞ্জে এডিস মশা নিধনে জয়কলস ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযান

ছাতকে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৬