মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রবাসীকল্যাণ মন্ত্রীর নির্দেশের পর মৌলভীবাজারের সেই সিভিল সার্জনকে ওএসডি ৩৯৬ কোটি টাকার নতুন প্রকল্প, সিলেট-ঢাকা মহাসড়কের দূরত্ব কমবে ৪০ কিলোমিটার রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নৈরাজ্যের প্রতিবাদে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ ধর্মপাশায় পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু চুনারুঘাটে আইন-শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ ‘মেধা বিকাশ ও শিক্ষামুখী কার্যক্রমে ছাত্রদল সচেষ্ট’—বিয়ানীবাজারে এমপি এমরান শাল্লার হাওর-জলাশয়ে ২৬৩ কেজি পোনামাছ অবমুক্ত
advertisement
সিলেট বিভাগ

শাল্লার হাওর-জলাশয়ে ২৬৩ কেজি পোনামাছ অবমুক্ত

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লা উপজেলার বিভিন্ন হাওর, নদী ও জলাশয়ে ২৬৩ কেজি বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের বংশবিস্তার বাড়ানোর লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে উপজেলার বিভিন্ন জলাশয়ে এসব পোনামাছ অবমুক্ত করা হয়।

অবমুক্ত করা পোনামাছের আকার ছিল ১০ থেকে ১৫ সেন্টিমিটার। উপজেলার ভূমি অফিসের জলাশয়, থানা জলাশয়, থানা মসজিদের জলাশয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের জলাশয়, ছায়ার হাওরের একাংশ ও দাঁড়াইন নদীসহ বিভিন্ন জলাশয়ে এসব পোনামাছ অবমুক্ত করা হয়।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সন্দীপন মজুমদার বলেন, হাওর ও জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। এর মাধ্যমে জলাশয়গুলোতে মাছের প্রাপ্যতা বাড়বে এবং স্থানীয় মৎস্যসম্পদ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, মাছের উৎপাদন বৃদ্ধি ও জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় পোনামাছ অবমুক্ত করার পাশাপাশি জলাশয়গুলোতে মাছের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সংশ্লিষ্টরা জানান, হাওরাঞ্চলের মৎস্যসম্পদ সংরক্ষণ ও মাছের উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় মানুষের মাছের চাহিদা পূরণ এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনাতেও এটি সহায়ক হবে।

শাল্লা উপজেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস। প্রধান অতিথি সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আওয়াল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তী, কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়, সমবায় কর্মকর্তা আব্দুল মুহিত ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম।

এ ছাড়া বিএনপি নেতা সাইফুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মজিদ, বাহাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাঈদ হোসেন সাগরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

প্রবাসীকল্যাণ মন্ত্রীর নির্দেশের পর মৌলভীবাজারের সেই সিভিল সার্জনকে ওএসডি

৩৯৬ কোটি টাকার নতুন প্রকল্প, সিলেট-ঢাকা মহাসড়কের দূরত্ব কমবে ৪০ কিলোমিটার

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নৈরাজ্যের প্রতিবাদে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

ধর্মপাশায় পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু

চুনারুঘাটে আইন-শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই

কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

‘মেধা বিকাশ ও শিক্ষামুখী কার্যক্রমে ছাত্রদল সচেষ্ট’—বিয়ানীবাজারে এমপি এমরান

শাল্লার হাওর-জলাশয়ে ২৬৩ কেজি পোনামাছ অবমুক্ত