মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ ‘মেধা বিকাশ ও শিক্ষামুখী কার্যক্রমে ছাত্রদল সচেষ্ট’—বিয়ানীবাজারে এমপি এমরান শাল্লার হাওর-জলাশয়ে ২৬৩ কেজি পোনামাছ অবমুক্ত চাকরি থেকে বরখাস্ত সিলেট রেঞ্জে সংযুক্ত থাকা মেহেদী হাসান সুনামগঞ্জে মিছিলে নেতৃত্ব - সিলেট থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাদ আটক জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে প্রশাসনের সভা জামালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল শান্তিগঞ্জে এডিস মশা নিধনে জয়কলস ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযান
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মো. হাসান মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে কুলাউড়া পৌরসভার জয়পাশা জাপানীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাসান মিয়া বড়লেখা উপজেলার মোহাম্মদনগর গ্রামের মৃত বদরুল মিয়ার ছেলে। বর্তমানে তিনি জয়পাশা এলাকায় বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজনকে সঙ্গে নিয়ে জয়পাশা জাপানীবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কয়েকজন ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও হাসান মিয়াকে আটক করা হয়।

পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি। গ্রেপ্তার হাসান মিয়াকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, চুরি, ডাকাতি, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই

কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

‘মেধা বিকাশ ও শিক্ষামুখী কার্যক্রমে ছাত্রদল সচেষ্ট’—বিয়ানীবাজারে এমপি এমরান

শাল্লার হাওর-জলাশয়ে ২৬৩ কেজি পোনামাছ অবমুক্ত

চাকরি থেকে বরখাস্ত সিলেট রেঞ্জে সংযুক্ত থাকা মেহেদী হাসান

সুনামগঞ্জে মিছিলে নেতৃত্বসিলেট থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাদ আটক

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে প্রশাসনের সভা

জামালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

শান্তিগঞ্জে এডিস মশা নিধনে জয়কলস ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযান