বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১ কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬ মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন - রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে ‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান
advertisement
খেলাধুলা

দাবি ভারতীয় ক্রিকেটারের

‘আইপিএলের চেয়ে ঢাকা লীগ কঠিন

আইপিএল নাকি বিপিএল নয়, বরং শোনা যায় আইপিএলের পর বিপিএলই কি সেরা ফ্র্যাঞ্চাইজি লীগ কিনা! তবে ভারতীয় ক্রিকেটার পারভেজ রসুলের কথা শুনলে যে কারও হাত মাথায় উঠতে পারে। বিপিএলও নয়, তার মতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লীগই (ডিপিডিএল) আইপিএলের চেয়ে কঠিন!
   

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আইপিএলকে ধরা হয় সবচেয়ে সেরা টুর্নামেন্ট। শীর্ষে এই টুর্নামেন্ট, এরপর বাকিরা নিজেদের দ্বিতীয় সেরা দাবি করে। আইপিএলের নিলামের দিকেও থাকে সবার চোখ। নিলামের হাতুড়িতে কোটিপতিও বনে যান অনেকে। সব ক্রিকেটার এ লীগে খেলার জন্য মুখিয়ে থাকেন। এমনকি আইপিএলের জন্য রয়েছে আলাদা উইন্ডোও। জনপ্রিয়তা, আয়োজনের ব্যাপকতা ও পারিশ্রমিক বিচারে আইপিএলের সঙ্গে অন্য কোনো দেশের ঘরোয়া টুর্নামেন্টের তুলনা হয় না।

তবে পারভেজ রসুল শুধু তুলনাও করেননি, এগিয়েও রেখেছেন ঢাকা প্রিমিয়ার লীগকেও। ডব্লু জে রসুলের শো ‘অফ স্ক্রিপ্ট’কে পারভেজ বলেন, ‘বাংলাদেশের ঢাকা লীগে আমি পাঁচ বছর খেলেছি। আমার মতে, ঢাকা লীগ আইপিএলের চেয়ে কঠিন। আমি আইপিএল এবং ঢাকা লিগেও খেলেছি।’

মিঠুন মানহাসের পর জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে সুযোগ পাওয়া পারভেজ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছাড়াও খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ ও পুনে ওয়ারিয়র্সে। ৩ ফ্র্যাঞ্চাইজিতে ৪ বছরে খেলেন ১১ ম্যাচ। যেখানে অফ স্পিনে নিয়েছেন ৪ উইকেট, ব্যাট হাতে করেন ১৭ রান। ভারতের হয়ে ২০১৭ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা পারভেজ ডিপিএলে গাজী গ্রুপ ক্রিকেটার্স, লেজেন্ডস অব রুপগঞ্জ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলেছেন ৪ মৌসুম।

আইপিএলের চেয়ে ঢাকা লীগকে শুধু কঠিন বলেননি, যুক্তিও দিয়েছেন পারভেজ। তিনি বলেন,  ‘কঠিন, কারণ আইপিএলে চুক্তি করা হয় মৌসুমের জন্য। খেলার সুযোগ পান আর না পান, চুক্তি করা হয়। খেলানোটা দলের ওপর নির্ভর করে। ভালো করুন কিংবা এক-দুটো ম্যাচ খারাপ করে বাদ পড়লেও দলের সঙ্গে থাকা যায়। কিন্তু ঢাকা প্রিমিয়ার লীগে সব মিলিয়ে চাপ অনেক বেশি। কারণ, তারা দুই ম্যাচের জন্য চুক্তি করে। এই দুই ম্যাচে ভালো করলে টিকে যাবেন। ব্যর্থ হলে তৃতীয় ম্যাচের পর ফেরার টিকিট হাতে পাবেন।’

 

 

এই সম্পর্কিত আরো

সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন

শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন

শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১

কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন

উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬

মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত

অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুনরাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে

‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান