বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১ কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬ মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন - রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে ‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান
advertisement
খেলাধুলা

চ্যাম্পিয়নস ট্রফিতে কামিন্সের খেলা নিয়ে সংশয়

অ্যাশেজ, টেস্ট চ্যাম্পিয়নশিপের পর অস্ট্রেলিয়াকে ওয়ানডে বিশ্বকাপও জিতিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স। সদ্য শেষ হওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষদিকটা গোড়ালিতে চোট নিয়ে খেলেছেন তিনি। এ কারণে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে কামিন্সকে দেখা যাবে কিনা, এ নিয়ে উঠেছে ধোঁয়াশা। অজিদের প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, টুর্নামেন্টের জন্য এখনও প্রস্তুত নন কামিন্স। 
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য শ্রীলঙ্কা সফরে দলে নেই প্যাট কামিন্স। তার জায়গায় নেতৃত্ব পেয়েছেন স্টিভেন স্মিথ। পিতৃত্বকালীন ছুটিতে থাকলেও কামিন্স ভুগছেন গোড়ালির চোটে। ছুটিতে পায়ের চিকিৎসাটাও সেরে ফেলবেন তিনি। তবে কামিন্সের এই চোট ভাবাচ্ছে অস্ট্রেলিয়াকে। বৃহস্পতিবার প্রধান নির্বাচক এ প্রসঙ্গে সিডনি মর্নিং হেরাল্ডকে বলেন, তার পায়ের গোড়ালিতে কিছুটা ব্যাথা রয়েছে। আগামী সপ্তাহে বা তার পরে তিনি স্ক্যান করাবেন। তখন আমরা জানতে পারবো ব্যাপারটা কোথায় গিয়ে ঠেকেছে। চ্যাম্পিয়নস ট্রফিতে কামিন্সকে অধিনায়কের দায়িত্বে দেখা যাবে কিনা, এমন প্রশ্নের উত্তরে বেইলি বলেন, এখনও নিশ্চিত নয়। আমাদের স্ক্যানের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে সে কতটা সুস্থ হয়েছে। স্ক্যান রিপোর্টে গুরুতর কিছু পাওয়া গেলে তাকে ছাড়াই টুর্নামেন্টের দল ঘোষণা করতে হবে অস্ট্রেলিয়ার। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। ফেব্রুয়ারির ১২ তারিখের মধ্যে দল ঘোষণা করতে হবে দলগুলোর। ২২শে ফেব্রুয়ারি লাহোরে নিজেদের প্রথম ম্যাচে  ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।

এই সম্পর্কিত আরো

সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন

শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন

শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১

কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন

উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬

মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত

অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুনরাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে

‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান