শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শিরোনাম
দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪ মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার
advertisement
খেলাধুলা

১৫ বলে বাংলাদেশের দ্রুততম হাঁফ সেঞ্চুরির রেকর্ড গড়লেন পারভেজ

ঈদের ছুটির পর আজ মাঠে ফিরেছে ঢাকা প্রিমিয়ার লীগ (ডিপিএল)। প্রথম দিন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে তাণ্ডব চালালেন আবাহনীর ক্রিকেট লিমিটেডের পারভেজ হোসেন ইমন। ৫ ছক্কায় ১৫ বলেই ফিফটি হাঁকিয়ে গড়লেন রেকর্ডও।

বিকেএসপিতে শাইনপুকুরকে ৮৮ রানে গুঁটিয়ে দেয় আবাহনী। রান তাড়ায় নেমে স্রেফ ৬.৪ ওভারেই ১০ উইকেটে জিতে নেয় ম্যাচ। ব্যাট হাতে ৪টি চার ও ৬টি ছক্কার মারে ২৩ বলে ৬১ রান করেন পারভেজ হোসেন। এই টর্নেডো ইনিংস খেলার পথে তিনি ফিফটি করেন ১৫ বলেই। লিস্ট ‘এ’ ক্রিকেট তো বটেই, স্বীকৃত ক্রিকেটেও এটি বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ড। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন ফরহাদ রেজা ও হাবিবুর রহমান। ২০১৯-এ প্রিমিয়ার লীগে প্রাইম দোলেশ্বরের হয়ে ১৮ বলে ফিফটি হাঁকান ফরহাদ। এর চার বছর বাংলাদেশ ক্রিকেট লীগের লিস্ট ‘এ’ সংস্করণে হাবিবুরও ফিফটি করেন ১৯ বলে। সেদিন ৬১ বলে ১১৭ রানের ইনিংস খেলার পথে কেবল ৪৯ বলে সেঞ্চুরি করেন এই ওপেনিং ব্যাটার, যা কি না এখনও এই সংস্করণে দেশের দ্রুততম সেঞ্চুরি।

▐ এই সম্পর্কিত আরো

দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির

মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল

বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন

খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন

চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা

সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার